এক ঝলক (২৭ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
পাহাড়ে শুরু হয়েছে ধান কাটার উৎসব। খুব ভোর থেকেই দল বেঁধে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়ে পাহাড়িরা। তাদের ভাষায় এই ধানের নাম মংদু। এ বছর ফলন ভালো হওয়ায় বেশ খুশি চাষিরা। শহরতলির সাইঙ্গা ত্রিপুরাপাড়া, বান্দরবান, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২ / ১৮
বিশ্ব নদী দিবস উপলক্ষে কীর্তনখোলা নদীর তীরে নদী-খাল দখল ও দূষণ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব নদী দিবস-২০২১ উদ্‌যাপন সম্মিলিত পর্ষদ। সহযোগিতায় ছিল অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিসি ঘাট, বরিশাল নগর, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৮
চরকায় সুতা ভরছেন নুরজাহান বেওয়া। এই সুতা দিয়ে তৈরি করা হবে গামছা। কাজী নূরুইল গ্রাম, বগুড়া সদর, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
যে কারও নজর কাড়বে মোরগ ঝুঁটি ফুল। গ্রামবাংলায় বসতঘরের আঙিনায় বেশি দেখা যায় ফুলটি। চানপুর, কুমিল্লা আদর্শ সদর, ২৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৮
খালে পানি কমতে শুরু করেছে। বেড়েছে দেশীয় প্রজাতির মাছের আনাগোনা। জাল ফেলে এসব মাছ শিকারে নেমেছেন একদল জেলে। খাউড়াদহ, শাজাহানপুর, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১৮
খেত থেকে ঢ্যাঁড়স তুলে বাজারে বিক্রির জন্য এনেছেন কৃষক মানিক দাশ। পাইকারি বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ২৮ টাকা করে। বড় দারোগারহাট, মিরসরাই, ২৭ সেপ্টেম্বর
ছবি: ইকবাল হোসেন
৭ / ১৮
প্রখর রোদে মধ্যে গ্রামের মেঠো পথে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। সঙ্গে রয়েছে তাঁর শিশুসন্তান। চান্দাই গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
ধানের শিষে বসে আছে রঙিন ফড়িং। ভোয়াইল্ল্যাপাড়া, রাঙামাটি শহরতলি, ২৭ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন। ঢাকা, ২৭ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৮
টিকা নিতে এসে সকাল ৮টা থেকে দুপুর ১২টা—৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন দূরদূরান্ত থেকে আশা পাহাড়ি নারীরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনেকে বসে পড়েছেন মাটিতে। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, খাগড়াছড়ি, ২৭ সেপ্টেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১৮
চলনবিলের পানি কমে যাওয়ায় শরতের নীল আকাশ আর সবুজ ধানগাছ মিলিয়ে অসাধারণ রূপ নিয়েছে। সেই পানিতে মাছ শিকার করছেন জেলেরা। বোয়ালমারী, চাটমোহর, পাবনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
করোনার কারণে দীর্ঘ ছুটির পর প্রথমবারের মতো সশরীর পরীক্ষা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহ, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১৩ / ১৮
বড় ট্রলারে ঢাকা থেকে বড় বাজারে আসা চিনি মোকামে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। প্রতি বস্তা চিনি বহন করে মজুরি মিলবে আট টাকা। একজন শ্রমিক প্রতিদিন ১০০ বস্তা বহন করতে পারবেন। বড় বাজার, খুলনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৮
বেতের ঝুড়ি তৈরি করছেন দুই কারিগর। বিভিন্ন আকারের এসব ঝুড়ি রং করে সম্পূর্ণ প্রস্তুতের পর তা চলে যাবে ঢাকায়। চাহিদা থাকায় এসব ঝুড়ি ভারতসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয়। মাধপুর বাজার, আর-আতাইকুলা, সাঁথিয়া, পাবনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে কীর্তনখোলা নদীর ওপর অবস্থিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর সংস্কারকাজের অংশ হিসেবে রং করায় ব্যস্ত শ্রমিকেরা। বরিশাল, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ১৮
নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান। পালং উচ্চবিদ্যালয়, শরীয়তপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
১৭ / ১৮
সিলেট এমসি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণিতে পাঠদান চলছে। কলেজ ছুটি হলে বাড়িতে ফেরার সময় সহপাঠীর কাছ থেকে বিদায় নিচ্ছে অপর সহপাঠীরা। সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৮
সড়কের পাশে ফুটে থাকা রাধাচূড়া ফুল ঘিরে ওড়াউড়ি করছে কালো ভ্রমর। এমসি কলেজ ছাত্রাবাস, সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ