এক ঝলক (২৮ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথছে তিন শিশু। ছবিটি আজ শুক্রবার সকালে রাজশাহীর বাগমারা পশ্চিমপাড়া থেকে তোলা। ছবি: মামুনুর রশীদ রশিদ

২ / ২৯
দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জলাবদ্ধতা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩ / ২৯
ভোরের আলোয় উদ্ভাসিত লাল ভেলভেট ফুল। ছবিটি আজ শুক্রবার খুলনার নুরনগর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৯
প্রিয় ছাগল ছানাকে বুকে টেনে নিয়েছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের মংডু এলাকার উ শেই ক্য গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৯
৩১ অক্টোবর হ্যালোইন উৎসবে প্রেতাত্মা ঠেকাতে মাঠ থেকে মিষ্টিকুমড়া সংগ্রহ করছেন এই তরুণী। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় জেগে ওঠে প্রেতাত্মারা। এসব অশুভ আত্মা ঠেকাতে বাড়ির সামনে বিভিন্ন আদলে খোদাই করা মিষ্টিকুমড়ার ভেতর আলো জ্বেলে রাখা হয়। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কলোরাডোর ব্রুমফিল্ডের রক ক্রিক ফার্ম থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৯
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় হাজির হন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। গতকাল বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি।

৭ / ২৯
রঙ্গন ফুলের পাপড়িতে পাহাড়ি প্রজাপতি। ছবিটি আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রতনকাবারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৮ / ২৯
পাহাড়ে শিশুদের জন্য শিশুপার্ক নেই। তাদের পরিবারের খেলনাসামগ্রী কেনার সামর্থ্যও কম। নিজেদের মতো করে গাড়ি তৈরি করে দুর্গম এলাকার খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার রতনকাবারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ২৯
লাকড়ি ও জুমের ফসল আনতে প্রয়োজন খারাং। এখন খারাংয়ের চাহিদাও বেশি। মিদিঙ্গা বাঁশ দিয়ে খারাং তৈরি করতে ব্যস্ত এই কারিগর। একটি খারাং ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেন তিনি। ছবিটি আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার রতনকাবারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ২৯
হেমন্তের বিকেলে পুবের আকাশে নজরকাড়া রংধনু। ছবিটি আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১১ / ২৯
আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ। তীরে অলস বসে আছে মাছ ধরার ট্রলারগুলো। ছবিটি আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর ফিশারি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ২৯
চারদিকে পাকা আমন ধান ঘরে তোলার ধুম পড়েছে। ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও মজুরেরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৯
দিনভর বৃষ্টিতে খুলনার বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি আজ শুক্রবার খুলনার খানজাহান আলী সড়কের রয়েলের মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৪ / ২৯
‘সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র চাই না’ প্রতিপাদ্য নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ছবি এঁকে, গান গেয়ে এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রতিবাদ জানায়। ছবিটি আজ শুক্রবার বিকেলে খুলনার জাতিসংঘ পার্ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৫ / ২৯
দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম গণিত ও ষষ্ঠ পদার্থবিজ্ঞান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

১৬ / ২৯
৩৩ বছর পূর্তি ও ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গণশিল্পী সংস্থা পাবনা কমিটি। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২৯
শুক্রবার ছুটির দিনে ছিপ দিয়ে মাছ শিকারে মেতেছে শৌখিন মৎস্য শিকারিরা। পাবনার বিসিক শিল্পনগরীর এই পুকুরে প্রায়ই টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়। দুই হাজার টাকার একটি টিকিটে চারটি ছিপ দিয়ে মাছ ধরতে পারেন শিকারিরা। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৯
হেমন্তে পাহাড়ে ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত প্রকৃতির রূপ উপভোগ করতে আসেন অনেকে। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ফুরমোন পাহাড় থেকে ছবিটি শুক্রবার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২৯
প্রকৃতিতে বিরাজ করছে শীতের আমেজ। ভ্যানভর্তি কম্বল নিয়ে বিক্রির জন্য ঘুরে বেড়াচ্ছেন এই ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৯
দেখেই মনে হতে পারে গুচ্ছগ্রাম। কিন্তু আসলে তা নয়। হাঁস, মুরগি ও কবুতর পালনের জন্য ছোট ছোট ঘর তৈরি করে বিক্রির জন্য পসরা সাজিয়ে রাখা হয়েছে। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৯
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় সদ্যবিলুপ্ত দাশিয়ার ছড়াকে পৃথক ইউনিয়ন ও ভোটার তালিকা থেকে অর্ধেক মানুষকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দাশিয়ার ছড়াবাসী। ছবিটি আজ কুড়িগ্রামের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সফি খান

২২ / ২৯
ফুটেছে বেলভেট ফুল। ছবিটি আজ শুক্রবার খুলনার নুরনগর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২৩ / ২৯
ঘুম থেকে উঠেই শিউলি ফুল কুড়িয়েছে তিন শিশু। পরে সেই ফুলে আপন মনে গেঁথে চলেছে মালা। ছবিটি আজ শুক্রবার সকালে রাজশাহীর বাগমারা পশ্চিমপাড়া থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

২৪ / ২৯
রেডিমিক্স কংক্রিট তৈরির গাড়ি থেকে কিছু রেডিমিক্স কংক্রিট সড়কে গড়িয়ে পড়ে। স্থানীয় শিশুরা সেগুলো সড়ক থেকে তুলে ছাঁকনির মাধ্যমে পাথরগুলো আলাদা করে নেয়। তারা এক বস্তা পাথর ১০০ টাকা দরে বিক্রি করে। ছবিটি আজ শুক্রবার বিকেলে রাজধানীর আদাবর স্লুইসগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৯
রাজধানীর হাতিরঝিলে লাগানো হচ্ছে হাইপোস্ট এলইডি ফ্লাডলাইট। ছবিটি আজ শুক্রবার সকালে হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৯
রেললাইনের পাশে রেলওয়ের জমি দখল করে বসানো হয়েছে রিকশার গ্যারেজ। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীর রেলক্রসিং এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৯
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় যানবাহনের চাপে আজ শুক্রবার দীর্ঘ ট্রাফিক সিগন্যালে স্থবির হয়ে আছে বাস। এতে ঘুমিয়ে পড়েছে শিশুটি। ছবি: আবদুস সালাম

২৮ / ২৯
প্রজন্ম ৭১-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শ্যামলী নাসরিন চৌধুরী। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৯ / ২৯
আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ছবি: ফোকাস বাংলা