এক ঝলক (২৮ অক্টোবর ২০১৫)

১ / ২১
বাসা তৈরি করার জন্য কুটো জোগাড় করছে একটি তিলা ঘুঘু। ছবিটি মঙ্গলবার বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ২১
মজা করে পাকা কামরাঙা খাচ্ছে এক বুলবুলি। ছবিটি মঙ্গলবার বগুড়া শহরের সেউজিগাড়ী তালুকদার পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৩ / ২১
ঘাসের ওপর রাখা হয়েছে ২০১৫ সালে এ পর্যন্ত জন্ম নেওয়া পান্ডা শাবকগুলো। চীনের সিচুয়ান প্রদেশের পান্ডা প্রজনন কেন্দ্র থেকে গত ২৪ অক্টোবর তোলা ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশিত। ছবি: রয়টার্স

৪ / ২১
খাবারের খোঁজে ধানখেতে এসেছে এক চড়ুই। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৫ / ২১
বুলগেরিয়ার কাজানলাক এলাকায় তুন্দঝা নদী থেকে তোলা বালির বিভিন্ন উপাদানের মধ্যে সোনার কণা। গত আগস্টে তোলা ছবিটি আজ বুধবার প্রকাশিত। ছবি: এএফপি

৬ / ২১
প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা! তাও আবার বারাক ওবামা। এমন সুযোগ কে ছাড়ে? তাই হুমড়ি খেয়ে পড়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে ২০১৫ ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের বিজয়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নারী দলকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
মাতুয়াইল সাউথ পাড়া কলেজ রোডে আনন্দ প্রিন্টার্স নামের প্রেসে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।  ছবি: মনিরুল আলম

৮ / ২১
শ্রম আইন ও শ্রম বিধিমালা সংশোধন এবং ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের অাগে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ। ছবি: প্রথম আলো

৯ / ২১
ভারতের রাজধানী নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে বৈঠকে বসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( বামে) ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২১
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ৬০তম জন্মদিন উপলক্ষে ভারতের চেন্নাইয়ে একটি স্কুলের শিক্ষার্থীরা তাঁর ছবি সংবলিত মুখোশ পড়ে দিবসটি উদ্‌যাপন করে। পেছনে বিল-গেটসের বিশাল ছবি। ছবি: রয়টার্স

১১ / ২১
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১২ / ২১
শীতের শুরু হলো বলে। তাই গাছিরা (খেজুর গাছ প্রস্তুতকারী) নেমে পড়েছে কাজে। বিশেষভাবে কোমরে দড়ি বেঁধে হাতে দা নিয়ে গাছে ওঠার আগে দা ধার করে নিচ্ছেন এই গাছি। ছবিটি আজ বুধবার সকালে যশোর সদরের রামনগর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ২১
শীতের সবজি বিক্রি শুরু হয়ে গেছে গ্রামে-গঞ্জে। বিক্রি চলছে লাল শাক, লাউ, সরষে, কলমিলতা ও মুলা শাক। আঁটি প্রতি বিক্রি হচ্ছে ১০ টাকায়। ছবিটি গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০১৫) রংপুর নগরের সাহেবগঞ্জ এলাকার তিনমাথা মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২১
ভোটার আইডি কার্ড সংশোধন করতে আজ বুধবার চট্টগ্রাম নগরের লাভলেইন এলাকায় অবস্থিত নির্বাচন অফিসে মানুষের উপচে পড়া ভিড়। ছবিটি বেলা ১২টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৫ / ২১
সকল ক্যাডার সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সুবিধাসহ ৬ দফা দাবিতে আজ বুধবার দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পেশাজীবীরা মানববন্ধন করে। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২১
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট শহরের ফলের আড়তে পাইকারিভাবে আনা হয়েছে কলা। সেখান থেকে খুচরা বিক্রির জন্য এ সব কলা অন্যত্র যায়। ছবিটি আজ বুধবার নগরের কিনব্রিজ এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২১
নবান্ন উৎসবে নতুন আলুর চাহিদা থাকে বেশি, দামও পাওয়া যায় ভালো। সেই আলু খেতে কাজ করছে চাষিরা। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার পল্লিমঙ্গল হাট এলাকার বাড়ইপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২১
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার সময় যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। দুই বিদেশি হত্যার পর থেকে রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২১
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এক নম্বর ঘাটে বন্দর বাসীরা নদী পারাপারে ইঞ্জিন চালিত নৌকায় উঠছেন ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২০ / ২১
কতবেলের ফলন ভালো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় আড়তে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। হালি প্রতি সর্বনিম্ন ২০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২১ / ২১
ইংল্যান্ডের নিউটাউন লিনফোর্ডের একটি পার্কে গাছের  ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে এক হরিণ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স