পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২৯ অক্টোবরছবি: দীপু মালাকার
২ / ৮
বিসিএস প্রিলিমিনারি ও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এর জের ধরে রাজধানীতে দেখা দেয় যানজট। মিরপুর সড়ক, নিউমার্কেট এলাকা, ঢাকা, ২৯ অক্টোবরছবি: দীপু মালাকার
৩ / ৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৯ অক্টোবরছবি: প্রথম আলো
৪ / ৮
সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এ আয়োজনে প্রতিবাদী কবিতা ও গান পরিবেশন করেন শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৫ / ৮
বাড়ির পাশের খোলা জায়গায় মাটি দিয়ে ক্যারম বোর্ড তৈরি করছে শিশু-কিশোরেরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত লেকে আশ্রয় পেয়েছে আরও একটি সুন্ধি কাছিম। এ নিয়ে লেকটিতে অবমুক্ত করা কাছিমের সংখ্যা দাঁড়াল ৭–এ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা, ২৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৭ / ৮
আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলনে কার্বন নির্গমন বন্ধের সিদ্ধান্তের দাবিতে উপকূলীয় নিমজ্জিত জনগোষ্ঠীর প্রতীকী উপস্থাপন করে উন্নয়ন সংস্থা ক্লিন, প্রাণ ও বিডব্লিউজিইডি। বয়রা মদিনাবাদ, খুলনা শহর, ২৯ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৮ / ৮
পাটুরিয়ায় আমানত শাহ নামে একটি ফেরিডুবির পর দেখা দিয়েছে ঘাট ও ফেরিস্বল্পতা। এতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পণ্যবাহী যানবাহনকে। পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় এলাকা, মানিকগঞ্জ, ২৮ অক্টোবরছবি: আব্দুল মোমিন