এক ঝলক (২৮ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু। শরতের ভোরে ঘাসের ওপর জমে থাকা এই শিশিরবিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুমধুর চরণ মনে করিয়ে দেয়। ছবিটি আজ সকালে ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২২
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের সিজার্স প্যালেসে বৃহস্পতিবার অনুষ্ঠান শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কানাডীয় সংগীত তারকা সেলিন ডিওন। ছবি: রয়টার্স

৩ / ২২
র‍্যাডি শিশু হাসপাতালের খুদে রোগীদের এ আয়োজন। যাও, সাঁতার কাটো আর বোতলনাক ওই ডলফিনের সঙ্গে ভাব করো গে। ছবিটি বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর সি ওয়ার্ল্ডের সুইমিং পুল থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২২
রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে আজ সকালে এক দল রাজহাঁসের রাস্তা পার। ছবি: নাসিরউদ্দীন নাসিম

৫ / ২২
এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘ। কাশফুলের বনে শিশুরা মেতেছে উল্লাসে। ছবিটি রাজশাহী নগরে জামালপুর এলাকা থেকে আজ শুক্রবার বেলা বারোটায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৬ / ২২
রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী টহল দল আটককৃত ৫০০টি বনটিয়া অবমুক্ত করে আজ শুক্রবার। গতকাল ২৭ আগস্ট রাত সোয়া বারোটায় পাখিগুলোসহ একজনকে আটক করা হয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৭ / ২২
রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাটে স্বেচ্ছাসেবকদের ব্যবহার করা বিশেষ পোশাক ধুয়ে শুকানো হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে হাটসংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৮ / ২২
জাপানের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাত শিক্ষার্থীর উদ্যোগে কয়েক দিন আগে ‘ঢাকা ক্লিনআপ’ নামে একটি পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। নগরের আবর্জনা পরিষ্কারে সচেতনতা বাড়াতে চলে ওই শিক্ষার্থীদের অভিযান। ছবিটি শুক্রবার গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৯ / ২২
শরতের পাহাড়ি ফুল পরশ পিপুল। ছবিটি গতকাল (২৭ আগস্ট ২০১৫) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগা উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২২
সারা দিন বড়শি দিয়ে মাছ ধরেন মাজেদা বেগম (৫৫)। সেই মাছ বিক্রির টাকায় চলে তাঁর একার সংসার। ছবিটি আজ শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুর গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১১ / ২২
পদ্মার পানি বৃদ্ধিতে ফরিদপুর সদরের চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নলকূপ ডুবে যাওয়ায় উঁচু এলাকা থেকে খাবার পানি সংগ্রহ করে ফিরছেন নারীরা। ছবিটি শুক্রবার দুপুরে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২২
খাগড়াছড়ি সদরের জ্যোতি শ্রী চাকমার বাড়ির উঠানের ড্রাগন ফলের বাগানটি ফুলে ফুলে ভরে গেছে। এই মৌসুমে অন্তত ৩০ কেজি ফল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী,খাগড়াছড়ি

১৩ / ২২
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শুক্রবার মিরপুর একাডেমি মাঠে আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজিত প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২২
চট্টগ্রাম শহরে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়া দুজন। আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৫ / ২২
রাজধানীর মধ্য বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সরণির প্রধান সড়কের ওপর ফেলে রাখা হয়েছে পয়োনিষ্কাশনের পাইপ। এতে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২২
দিন দিন জনপ্রিয়তা বাড়ছে স্কেটিংয়ের। ছুটির দিন শুক্রবারে অনেকেই স্কেটিং অনুশীলন করতে আসেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২২
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের সামনের কৃত্রিম জলাধারটির পানি নষ্ট হয়ে গেছে। এর সঙ্গে মিশেছে দর্শনার্থীদের ফেলা প্লাস্টিকের চায়ের কাপ, চিপসের প্যাকেট, কোমল পানির গ্লাস ও বোতল। এতে সৌন্দর্য হারাচ্ছে জলাধারটি, দূষিত হচ্ছে উদ্যানের পরিবেশ। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২২
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। ছবি: আবদুস সালাম

১৯ / ২২
এভাবেই প্রতিদিন বিভিন্ন পোশাক কারখানার রাসায়নিক পদার্থ ও রং মিশ্রিত পলিথিন ধোয়া হয় বুড়িগঙ্গা নদীর পানিতে। ছবিটি শুক্রবার সকালে বাবুবাজার সেতুর নিচ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২২
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বিনোদনকেন্দ্র হিসেবে রাজধানীর শাহবাগের শিশু পার্ক অনন্য। কিন্তু অযত্ন-অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে পার্কটি। দীর্ঘদিন ধরে বন্ধ ব্যাটারিচালিত খেলনা গাড়ির অংশটি। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২২
নিয়ন্ত্রণহীনভাবে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা বেড়েই চলছে মহাসড়কগুলোতে। আজ ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীপুরের কেয়টখালী এলাকায় বেপরোয়া গতিতে চলা কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। ছবি: সাজিদ হোসেন

২২ / ২২
‘গাছকে বাঁচতে দেওয়ার এই নির্দেশনা’ দেওয়া আছে ঢাকার আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসের সামনের সড়কের ওপর। ছবি: সাবিনা ইয়াসমিন