এক ঝলক (২৮ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
পেরুর রাজধানী লিমায় মাতৃদুগ্ধ পান প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই মা ও শিশু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

২ / ২৬
সিরিয়ার দারায়া শহর থেকে স্থানান্তরের পর সরকারি একটি কেন্দ্রে সকালের নাশতা খাচ্ছে এক শিশু। সঙ্গে তার পরিবারও আছে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

৩ / ২৬
চার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল (মাঝে)। বাম থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট (বাম থেকে দ্বিতীয়), সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লেভ্যিয়েন (ডান থেকে দ্বিতীয়)  ও ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লুকে রাসমুসেন (ডানে)। ছবি: রয়টার্স

৪ / ২৬
নিউইয়র্কের ব্রুকলিনে অ্যানুয়াল আফরোপাঙ্ক মিউজিক উৎ​সবে অংশ নেওয়া এক নারী। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স

৫ / ২৬
ভেনিজুয়েলার কারাকাসে সরকার সমর্থকদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদরো। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স

৬ / ২৬
স্পেনের উত্তরাঞ্চলে অ্যাভেলেসে নেইমায়ের সেন্টারে হোলি উৎ​সবে নিজের গায়ে রং ঢালছেন এক নারী। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স

৭ / ২৬
শ্রীলঙ্কার গল ​​সৈকতে দুরন্তপনায় মেতেছে এক দল কিশোর। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স

৮ / ২৬
সিরিয়ার আলেপ্পো প্রদেশের পার্শ্ববর্তী বাব আল-নাইরাব এলাকাকে বিদ্রোহী দখলমুক্ত করতে গতকাল শনিবার দুই দফায় বিমান হামলা চালানো হয়। এতে আহত এক শিশুকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।  ছবি: রয়টার্স

৯ / ২৬
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানার বাড়িতে গতকাল শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত হয়। আজ রোববার সকালেও সেখানে পুলিশের পাহারা দেখা যায়। ছবি: সাহাদাত পারভেজ

১০ / ২৬
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার মৃত্যুর খবর শুনে স্কুলটির শিক্ষার্থীরা আজ রোববার কাকরাইল মোড় অবরোধ করে। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৬
কৃষক মোস্তাফিজার রহমান ১৮ শতাংশ জমিতে পটোলের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় দামও পাচ্ছেন বেশ। প্রতি মণ পটোল পাইকারিভাবে বাজারে ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ রোববার বগুড়ার গাবতলী উপজেলার কুটামহিন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৬
প্রাণ-প্রকৃতি ও সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বাতিলের দাবিতে আজ রোববার দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: সোয়েল রানা

১৩ / ২৬
যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তা সত্ত্বেও প্রতিদিন ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হচ্ছেন পথচারীরা। পাবনার ঈশ্বরদী থেকে খুলনাগামী চলন্ত ট্রেনের সামনে ঈশ্বরদী উপজেলার রেলগেটে এভাবেই দৃশ্যটি ধরা পড়ে। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৬
যশোরের বাঘারপাড়ার খাজুরায় অবস্থিত খ্যাতিমান সাংবাদিক, শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেন কলেজ জাতীয়করণের দাবিতে আজ রোববার সকালে যশোর-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: এহসান-উদ-দৌলা

১৫ / ২৬
গাছে ঠোকর দিয়ে খাবার খাচ্ছে কাঠঠোকরা পাখি। ছবিটি আজ রোববার পাবনার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৬
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়টি উত্তর ও দক্ষিণ বঙ্গের একমাত্র প্রবেশদ্বার নামেই পরিচিত। প্রতিদিন হাজারো গাড়ি এই মোড় দিয়ে পার হয়। কিন্তু কয়েক মাস ধরে মোড়ের চারপাশের সড়কগুলো বেহাল হওয়ার কারণে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। বড় গর্তগুলো ইটের খোয়া দিয়ে ভরাট করার কিছুদিন পর আগের অবস্থায় ফিরে যায় সড়কগুলো। এতে অনেক সময় উল্টে যায় যানবাহন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২৬
সিলেট সদরের হিলুয়াছড়া চা-বাগানে পাতা তোলার কাজ শেষে লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন একজন চা-শ্রমিক। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৬
লঞ্চশ্রমিকদের ধর্মঘট স্থগিত হওয়ার পর আবার সচল হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ছবিটি আজ রোববার দুপুরে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৯ / ২৬
ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের মুন্সি ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার অংশ ধসে গেছে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৬
বরিশালের বাকেরগঞ্জ থেকে ট্রলারে করে পোড়ামাটির তৈরি বিভিন্ন পাত্র এসেছে খুলনা শহরের ৭ নম্বর ঘাটে। এগুলো এখান থেকে শহরের বিভিন্ন দোকানে যাবে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৬
ডিউটি শেষ পিকআপ ভ্যানে করে ব্যারাকে ফিরে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর হেয়ার রোড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২২ / ২৬
ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে সুরাইয়া আক্তার রিশার স্বজনদের আহাজারি। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া গত বুধবার বখাটের ছুরিকাঘাতে আহত হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৬
স্কুলশিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করা বখাটের ছবি দেখিয়ে বিচার দাবি করেন সুরাইয়ার বাবা রমজান আলী। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৬
রাজধানীর মিরপুরে একটি দোকানে তৈরি করা হচ্ছে দেশীয় ওয়েল্ডিং মেশিনের জেনারেটর। আকারভেদে প্রতিটি জেনারেটর তৈরিতে খরচ হচ্ছে সাত থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৬
পেট্রল পাম্প বন্ধ, বেকার বসে আছেন কর্মচারী। বাংলাদেশ পেট্রল পাম্প এবং ট্যাংক লরি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ১২ দফা দাবিতে রোববার ভোর ছয়টা বেলা তিনটা পর্যন্ত দেশের সব পেট্রল পাম্প বন্ধ রাখে। ছবিটি মিরপুর দারুস সালাম রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৬
রাজধানীর বিভিন্ন সড়কে আজ রোববার ছিল তীব্র যানজট। ছবিটি আজ বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম