এক ঝলক (২৮ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
সবার সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছে এই শিশুরা। ট্রেনে উঠে আনন্দ যেন আর ধরে না! ছবিটি সোমবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২ / ২৭
এখন পাট ঘরে তোলার মৌসুম। কৃষকেরা পাট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাটকাঠি থেকে আঁশ ছাড়াচ্ছেন এক কৃষাণী। ছবিটি সোমবার ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৭
কাশবনে ঘুরে বেড়াচ্ছে এক কিশোর। ছবিটি গত শনিবার চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর উত্তরপাড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৪ / ২৭
খুলনা বিশ্ববিদ্যালয়ে ফুটেছে জারবেরা ফুল। ছবিটি রোববার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৭
দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত দায়েগু ইন্টারন্যাশনাল বডিপেইন্টিং ফেস্টিভ্যালে অংশ নেওয়া এক মডেল নিজের মেকআপ দেখে নিচ্ছেন। ছবিটি গত শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ২৭
লন্ডনে নটিং হিল কার্নিভ্যালে অংশ নিতে সেজেগুজে এসেছে এক শিশুটি। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৭
যমুনার চরে ঘাস খাচ্ছে এক ঘোড়া। ছবিটি শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোনপচা চর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৭
শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনের উইকেট নিয়ে উদ্‌যাপনে মেতেছেন ভারতের জাসপ্রিত বুমরা। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
কোরবানি সামনে রেখে গাছ কেটে মাংস কাটার খাটিয়া তৈরির কাজ চলছে। ছবিটি গতকাল রোববার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রণতিথা এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

১০ / ২৭
কোরবানির পশু সাজানোর সামগ্রী বিক্রি করছেন এক তরুণ। ছবিটি আজ সোমবার রাজধানীর বাড্ডার আফতাবনগরের কোরবানির পশুর হাটের কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৭
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পানি বাড়ায় পৌরশহরে ঢুকে পড়েছে বন্যার পানি। পানিতে নিমজ্জিত হয়েছে বসতবাড়ি। ছবিটি আজ সোমবার শহরের পূর্ব ঘোষপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী

১২ / ২৭
রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাজধানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। ছবিটি সোমবার ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাহাঙ্গীর গেটের মধ্যবর্তী এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৩ / ২৭
স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। কমলাপুর রেলস্টেশনে বাড়িফেরা মানুষের উপচেপড়া ভিড়। ছবিটি সোমবার তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ২৭
নেপালি প্রজাতির গরুটির দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। ইতিমধ্যে একজন ১২ লাখ টাকায় কিনতে চেয়েছেন, কিন্তু গরুর মালিক দেননি। ছবিটি সোমবার সকালে রাজধানীর বাড্ডার আফতাব নগর পশুর হাট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৭
পোপ ফ্রান্সিসের আসন্ন ঢাকা সফর নিয়ে সোমবার রাজধানীর আর্চবিশপ ভবনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন পোপ। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৭
রাজধানীর গাবতলীর পশুর হাটে বেচাকেনা জমে উঠছে। ছবিটি সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৭
২ হাজার ১ শ টন মাল নিয়ে চাঁদপুরের মেঘনার চরে তিন দিন ধরে আটকে আছে ‘এমভি মোহরবাগান’ নামের একটি ভারতীয় জাহাজ। ছবিটি সোমবার তোলা। ছবি: আলম পলাশ

১৮ / ২৭
ঈদের মতো উত্সবগুলোতে অনেক কিছুর সঙ্গে বেড়ে যায় আসবাবপত্রের চাহিদাও। নতুন আসবাবপত্র তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি সোমবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৯ / ২৭
ভরদুপুরে ক্রেতা কম। এই ফাঁকে একটু ঘুমিয়ে নিচ্ছেন এক নারকেল বিক্রেতা। ছবিটি রোববার মিরসরাইয়ের মিঠাছড়া বাজার থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন

২০ / ২৭
খুলনার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে নদী পথে আসছে কোরবানির গরু। ছবিটি সোমবার খুলনার সাত নম্বর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৭
সিলেটে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদে মাছ ধরছেন জেলে। ছবিটি সোমবার তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৭
প্রশ্নপত্র ত্রুটি নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার শিক্ষকদের মুক্তির দাবিতে সোমবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। ছবি: জুয়েল শীল

২৩ / ২৭
সিলেটে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদে রাখা পর্যটকদের নৌকা। ছবিটি সোমবার তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৭
ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। চলছে চাপাতি, ছুরি ও বঁটি শাণ দেওয়ার কাজ। ছবিটি সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘির জেল গেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ২৭
আগামীকাল মঙ্গলবার থেকে পাবনায় শুরু হচ্ছে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম আবির্ভাব তিথি এবং ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব। উৎসবের প্রস্তুতি চলছে। ছবিটি সোমবার বিকেলে পাবনার হিমাইতপুরের সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৬ / ২৭
শরতের নীল আকাশে সাদা মেঘ। অন্যদিকে পাহাড়ে ফুটেছে কাশফুল। ছবিটি সোমবার খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৭ / ২৭
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে চার শ্রমিক মারা গেছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি সোমবার তোলা। ছবি: শাহাদৎ হোসেন