এক ঝলক (২৮ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
শরতের শেষ বিকেলে নদীর পারে বাউলের গান। কচুবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৭ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২৫
পড়ন্ত বেলায় চড়ুই পাখিদের অলস সময়। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ২৬ আগস্ট। ছবি: সোয়েল রানা

৩ / ২৫
রাজধানীতে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন যানবাহনের কাগজপত্রের বৈধতা যাচাই করছেন। ফার্মগেট, ঢাকা, ২৮ আগস্ট। ছবি: দীপু মালাকার

৪ / ২৫
মেঘ ও সবুজের মিলন। সকালের দিকে উঁচু পাহাড়গুলোর বাঁকে বাঁকে এভাবেই মিশে থাকে মেঘ। মোনপাড়া, সাপছড়ি, রাঙামাটি, ২৮ আগস্ট। ছবি:      সুপ্রিয় চাকমা

৫ / ২৫
রাজধানীতে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিভিন্ন যানবাহনের কাগজপত্রের বৈধতা তল্লাশি করা হয়। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারেও সচেতন করা হয়। ফার্মগেট, ঢাকা, ২৮ আগস্ট। ছবি: দীপু মালাকার

৬ / ২৫
জুম পাহাড়ে মাচাং ঘরে দোলনায় ছোট ভাইকে ঘুম পাড়াচ্ছে বড় ভাই। সন্তানদের বাড়ি রেখে বাবা-মা গেছে জুমের কাজে। আগরবাগান, কামিলাছড়ি, রাঙামাটি, ২৮ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২৫
কিছুদিন পরেই শীতের আগমন ঘটবে। এরই মধ্যে শীতের সবজি শিম গাছের ফুলে এসেছে। বারীনগর গ্রাম, সদর, যশোর, ২৮ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ২৫
দেখলে মনে হবে ঘন কুয়াশায় চারপাশ ঢাকা। কিন্তু মোটেও তা নয়। ধুলোর কারণে চারপাশ অন্ধকার। অল্প দূরের যানবাহনও দেখা দায়। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।  এ যেন ধুলার সড়ক। ভাঙাচোরা ও খোঁড়াখুঁড়ির কারণে বাড়ছে ধুলার প্রকোপ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, চট্টগ্রাম, মইজ্জ্যারটেক এলাকা, দুপুর সাড়ে ১২টা, ২৭ আগস্ট। ছবি: জুয়েল শীল

৯ / ২৫
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হলেও তা বন্ধ হয়নি। যাত্রীরাও ঝুঁকি নিয়ে চলছেন এসব যানবাহনে। যশোর-কুষ্টিয়া মহাসড়ক, চূড়ামনকাটি এলাকা, যশোর সদর। ২৮ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা

১০ / ২৫
শ্রমিকেরা একটি নির্মাণ সাইটে কাজ করছেন। নমপেন, কম্বোডিয়া, ২৮ আগস্ট। ছবি রয়টার্স

১১ / ২৫
ঘুমন্ত বিড়াল। সিভিকভ, চেক প্রজাতন্ত্র, ২৬ আগস্ট। ছবি: রয়টার্স

১২ / ২৫
ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের প্রথম দিনে প্রথম রাউন্ডের ম্যাচে স্পেনের রাফায়েল নাদাল স্বদেশের ডেভিড ফেরেরের বল ফিরিয়ে দিচ্ছেন। বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, নিউইয়র্ক, আগস্ট ২৭। ছবি: রয়টার্স।

১৩ / ২৫
প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং এবং চলাচলের কারণে প্রতিনিয়তই এমন ভোগান্তি। সোবহানবাগ, ঢাকা, ২৮ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৪ / ২৫
প্রতিযোগিতা করে মাঝসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানোর কারণে সড়কে সৃষ্টি হয় যানজট। এ সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। রামপুরা, ২৮ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৫ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক থেকে ঢুকে পড়েছে একটি গাড়ি। মৌচাক বাসস্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম ভেঙে চলছে রিকশা। মৌচাক বাসস্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
কাজাখস্তানের ইলফাত আবদুল্লিন ২০১৮ এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আর্চারি রিকার্ভে পুরুষদের একক ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকার্তা, ২৮ আগস্ট। ছবি: এএফপি

১৮ / ২৫
গ্রামীণ হাটে চলছে এক নরসুন্দরের ( নাপিত) কর্মযজ্ঞ । নয়মাইল হাট , শাজাহানপুর , বগুড়া । ২৮ আগস্ট । ছবি: সোয়েল রানা

১৯ / ২৫
ডিমের বাজার গত দুই দিনে বৃদ্ধি পেয়ে প্রতি ১০০ ডিমের দাম বেড়েছে ১০০ টাকা। ময়মনসিংহে প্রতি ১০০ ডিমের দাম ৬৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৫০ হয়েছে। ঢাকায় ডিমের আড়ৎ বন্ধ থাকায় ডিম ব্যবসায়ীরা ডিম আনতে না পারায় দাম বৃদ্ধি পেয়েছে। মেছুয়া বাজার, ময়মনসিংহ । ২৮ আগস্ট  । ছবি: আনোয়ার হোসেন।

২০ / ২৫
পাহাড়ে এখন কলার মৌসুম। আকারভেদে প্রতি ছড়ি ৭০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। বাংলা ও চম্পা জাতের কলা চাঁদের গাড়ি থেকে নামানো হচ্ছে বিক্রির জন্য। গুইমারা উপজেলা, খাগড়াছড়ি, ২৮ আগস্ট। ছবি: নীরব চৌধুরী

২১ / ২৫
হাওরে থইথই পানি। গোধূলিলগ্নে হাওরে নৌকা নিয়ে ঘুরছেন দর্শনার্থী। বাকগুল হাওর, সিলেট, ২৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৫
মহাসড়কে তিন চাকার যান নছিমন, করিমন, ভটভটি, অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও মহাসড়কে এসব যানের চলাচল থেমে নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ যায় মানুষের। বারোখাদা, ফরিদপুর, ২৮ আগস্ট। ছবি: আলীমুজ্জামান রনী

২৩ / ২৫
বাস থেকে ফেলে হত্যা করা হয় রেজাউল করিমকে। নগরের উত্তর কাট্টলীর মোস্তফা-হাকিম কলেজে তাঁর জানাজায় কান্নায় ভেঙে পড়েন এক স্বজন। চট্টগ্রাম, ২৮ আগস্ট। ছবি: জুয়েল শীল

২৪ / ২৫
মুক্তি খাতুন ১০ দিন অগ্নিদগ্ধ অবস্থায় থাকার পর ঢাকায় মৃত্যুবরণ করেন। ঈদের পর তাঁর বিয়ের তারিখ ঠিক ছিল। বিয়ের পালকির বদলে এখন তাঁর পরিবারের সদস্যরা খাটিয়া পাশে নিয়ে আহাজারি করছেন। নাগডেমরা, সাঁথিয়া, পাবনা, ২৮ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

২৫ / ২৫
পূর্ণিমার আলোয় রাঙা আকাশ। লক্ষ্মীবাজার, ২৮ আগস্ট। ছবি: দীপু মালাকার