করোনার টিকা নিতে মানুষের ঠাসাঠাসি ভিড়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছেন অনেকেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ৩০ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
খাদ্য অধিদপ্তরের খোলা বাজারের (ওএমএস) চাল ও আটা কিনতে ভোর থেকে অপেক্ষায় দুই নারী। অনেকেই আবার চটের ব্যাগ ও ইট দিয়ে লাইনে নিজেদের জায়গা ধরে রেখেছেন। কালিতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা
৪ / ১৩
যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকি নিয়ে চরের মানুষেরা খেয়া নৌকায় সারিয়াকান্দি হাটে আসছেন। কালিতলা গ্রোয়েন, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা
৫ / ১৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদে গতকাল শুক্রবার নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা। তিতাস নদের লইছকা বিল এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, ২৮ আগস্টছবি: শাহাদৎ হোসেন
৬ / ১৩
যমুনা নদীর চরাঞ্চলে পাটের ব্যাপক আবাদ হয়েছে। চরের মানুষেরা নৌকায় করে পাট বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। কালিতলা গ্রোয়েন, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা
ওএমএসের চাল কিনতে মানুষের ভিড়। তাঁদের মধ্যে কাউকে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ আগস্টছবি: এম রাশেদুল হক
৯ / ১৩
বর্ষাকালের বাহন নৌকা তৈরি করছেন নদের পারের বাসিন্দা সুনীল কুমার সাহা। তিনি নৌকাটি দিয়ে কুমার নদে মাছ ধরার কাজে ব্যবহার করবেন। নৌকাটি তৈরি করতে তাঁর খরচ হবে ১০ হাজার টাকা। ২৮ আগস্টছবি: আলীমুজ্জামান, ফরিদপুর।
১০ / ১৩
এখন বর্ষা মৌসুম। মাছ ধরার সময়। তাই খাল-বিল ও নদী-নালা থেকে মাছ ধরার জন্য বাঁশের তৈরি চাঁই (মাছ ধরার ফাঁদ) বিক্রির জন্য হাটবাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। শেরপুর, ২৮ আগস্টছবি: দেবাশীষ সাহা রায়
১১ / ১৩
ঘাসে ভরা মাঠে খাবার খেতে থাকা গরুর পাশে বকের উপস্থিতি। সাদা বকগুলো ব্যস্ত শিকারে। সিলেট, ২৮ আগস্টছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
পুরোনো গাড়ির টায়ার সংগ্রহের পর কেটে টুকরা করছেন এক শ্রমিক। এসব টায়ার প্রক্রিয়াজাতের পর তৈরি হয় বিটুমিনসহ অনেক কিছু। সদরঘাট-গাবতলী সড়ক, মোহাম্মদপুর, ঢাকা, ২৮ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ