এক ঝলক (২৮ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
গাছে থোকা থোকা লোভনীয় জামরুল। ছবিটি গতকাল বুধবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৫
যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের আইড় মাছ। ছবিটি সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন খেয়াঘাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৫
গাছে ফুটে থাকা সোনালু ফুল শোভা বাড়িয়েছে প্রকৃতিতে। ছবিটি রাজধানীর ওসমানী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৫
গরমে বেড়েছে ডাবের চাহিদা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রির জন্য ডাব আনা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজারে। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৫
গাছে ঝুলছে পাকা টস​টসে রসালো লিচু। ছবিটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৫
গরমের কারণে দইয়ের চাহিদা বেড়েছে। তাই বেড়েছে দই পাতার জন্য মাটির পাতিলের চাহিদা। ছবিটি নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৭ / ২৫
প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। লোডশেডিং কষ্টের সেই মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। গরম থেকে বাঁচতে অনেকেই কিনছেন হাত পাখা। ছবিটি পাবনা আবদুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২৫
ঢাকার বাড্ডা থানাধীন বেরাইদ ইউনিয়নে বিভিন্ন আবাসন প্রকল্প হওয়ায় এলাকার অধিকাংশ স্থান এখন মরুভূমির মতো হয়ে গেছে। গনগনে রোদ মাথায় নিয়ে স্কুল থেকে ফিরছে দুই শিশু। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বেরাইদ ইউনিয়নের হাজীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৫
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার প্রধান সড়কটির বিভিন্ন স্থানে ভাঙা, খানাখন্দে ভরা। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৫
ঢাকার বাড্ডা থানাধীন বেরাইদ ইউনিয়নের ডগরদিয়া গ্রামের এই স্থানটি ছিল একটি জলাশয় যা স্থানীয় বালু নদীর সঙ্গে সংযুক্ত ছিল। এখানকার প্রায় ২৭ বিঘা জমিতে ধান চাষ হতো। কিন্তু অব্যাহত খরার কারণে কয়েক বছর ধরে এখানে কোনো ফসল চাষ করা যাচ্ছে না। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৫
রাজধানীর গুলশান এলাকার আবর্জনা এনে ভাটারার নতুনবাজার ১ নম্বর সেতুর ঢালে এভাবেই স্তূপ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্রমিকেরা। আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়ায় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৫
প্রচণ্ড রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় চলেছেন মা-মেয়ে। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ২৫
প্রচণ্ড দাবদাহে অস্থির জনজীবন। গরম সহ্য করতে না পেরে শ্রমজীবী অনেকেই চট্টগ্রাম নগরের ডিসি হিলে শুয়ে পড়েছেন। ছবিটি আজ বৃহস্পতিবারের। ছবি: জুয়েল শীল

১৪ / ২৫
বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস (২৮ এপ্রিল) উপলক্ষে বিভিন্ন সংগঠন আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম

১৫ / ২৫
হাতিয়ার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান জবরদখলের প্রতিবাদে হাতিয়া ছাত্র ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম

১৬ / ২৫
জঙ্গিদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মানববন্ধনে বক্তব্য দেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: মনিরুল আলম

১৭ / ২৫
বেশ কয়েক দিন ধরে সারা দেশে চলছে প্রচণ্ড দাবদাহ। আর এ দাবদাহ থেকে বাঁচতে পানি পান করে নিজের শরীর জুড়িয়ে নিচ্ছেন এই রিকশাচালক। ছবিটি নগরীর জাতীয় প্রেসক্লাবের সামনের এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ২৫
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির লাগাতার অবস্থান ধর্মঘটের আজ ছিল ২৫তম দিন। মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই নার্স নিয়োগের এক দফা দাবিতে আজ সংগঠনটি কাফন মিছিল করে। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। ছবি: মনিরুল আলম

১৯ / ২৫
বাংলাদেশ পুলিশের আয়োজনে ‘ধর্মীয় সম্প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়৷ আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টসহ সব ধর্মের মানুষ অংশ নেন। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৫
রাজধানীর রোকেয়া সরণি সড়কে সিএনজিচালিত অটোরিকশা, বাস, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয় ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৫
ক্লাস শেষে প্রচণ্ড গরমে বাড়ি ফিরছেন তাঁরা। ছ​বিটি আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
পানিতে ঝাঁপাঝাঁপি দুরন্ত কিশোরদের৷ রাজধানীতে জলাশয় নেই৷ তবে আগারগাঁও এলাকার ছোট একটা পুকুরে দীর্ঘক্ষণ গোসল করছে এরা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৫
পাইপগুলো রাস্তার পাশে সারি সারি সাজানো আছে দুই মাস ধরে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী৷ এ কারণে যানজটেরও সৃষ্টি হয়৷ আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নিউরো হাসপাতালের সামনের সড়ক থেকে ছবি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৫
শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স চট্টগ্রামের সদস্যরা। ছবিটি চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৫
চীনের লিয়াওনিং প্রদেশের ওয়ালু নদীর তীরে পাখি দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। ছবি: রয়টার্স