এক ঝলক (২৮ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
বিক্রির জন্য আনারস ও বেদানা সাজিয়ে বসেছেন এক ফল ব্যবসায়ী। ছবিটি আজ শুক্রবার দুপুরে পিরোজপুর পৌর বাজার থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

২ / ২২
নিউট্রিশন ক্লাব অব বাংলাদেশ আয়োজিত পুষ্টি মেলায় একটি স্টল। ছবিটি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তন থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩ / ২২
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আনিস মাহমুদ

৪ / ২২
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন। ছবি: আনিস মাহমুদ

৫ / ২২
প্রখর রোদ থেকে বাঁচাতে কোলের শিশুর মাথার ওপর হাতপাখা ধরেছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কের সূত্রাপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২২
গলদা চিংড়ির রেণু আহরণ করতে জাল টানছেন একজন নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২২
গরমে হাতপাখার পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের প্রধান ডাকঘরের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২২
তীব্র গরমে দিঘিতে নাইতে নেমে কলাগাছের ওপর চড়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া বড় দিঘি থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ২২
পাকতে শুরু করেছে আম। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২২
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ‘বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’ পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সকালে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম

১১ / ২২
হাওর অঞ্চলে জাতীয় দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের দাবিতে কিশোরগঞ্জ জেলা সমিতি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

১২ / ২২
দিনাজপুরে বয়লার বিস্ফোরণ এবং কুষ্টিয়ায় পার্টিকেল বোর্ড কারখানায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

১৩ / ২২
গাছ ঠোকরাচ্ছে দুই কাঠঠোকরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদরের শোলমাড়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৪ / ২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাউফুন বসুনিয়া। ১৯৮৫ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর স্মৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মহসিন হল মাঠসংলগ্ন বসুনিয়া তোরণ ও তাঁর আবক্ষ প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল। এই স্মৃতিচিহ্নর প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সচেতন নন। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২২
একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর যাত্রাবাড়ীর পূর্ব দোলাইরপাড় এলাকায়। প্রতিবছরই এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে যাত্রাবাড়ীর পূর্ব দোলাইরপাড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর যাত্রাবাড়ীর পূর্ব দোলাইরপাড় এলাকায়। জলাবদ্ধতার কারণ, এই এলাকার খালটির বেশির ভাগই অংশই বেদখল হয়ে গেছে। নালার মতো যতটুকু অবশিষ্ট আছে, তা-ও আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে যাত্রাবাড়ীর পূর্ব দোলাইরপাড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২২
ঝুঁকি নিয়ে এভাবেই চলছেন তাঁরা। শিশুসহ কারও মাথায় হেলমেট নেই৷ এমন চিত্র রাজধানীতে প্রায়ই দেখা যায়৷ ছবিটি শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২২
সচেতনতার অভাব। ফুটপাতে ঘেরা লোহাগুলোর ফাঁকা অংশ দিয়ে পারাপার হয় লোকজন৷ মূল সড়কে চলছে সজোরে গাড়ি৷ আজ শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২২
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ভেতরে গাছে কাঁঠাল এসেছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তিন নম্বর হিল থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২০ / ২২
পানির নিচ থেকে অপুষ্ট বাদাম তুলে নিকলীর সোয়াইজনী নদী দিয়ে নৌকায় যাচ্ছেন কৃষকেরা। ছবিটি নিকলীর কামালপুর সেতু থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২১ / ২২
খেতজুড়ে কৃষকের কষ্টের ফসল সোনা ধান পাকা শুরু হয়ে গেছে। কেউ বা কাটাও শুরু করেছেন। এ সময় দম ফেলানোর ফুরসত নেই কৃষকদের। এ সময় ধানমাড়াই যন্ত্রের চাহিদা বেড়ে যায়। নতুন যন্ত্র প্রস্তুত করছেন কৃষক ইমরান হোসেন। ছবিটি শুক্রবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ২২
দেখে বোঝার উপায় নেই যে এটা শহরের ব্যস্ততম জিলা স্কুলের সামনের সড়কের চিত্র। গোটা সড়ক দখল করে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনের পোস্টার সাঁটানো। নির্বাচন ঘিরে হাতি দিয়ে প্রচার চালান প্রার্থীরা। এতে গোটা সড়কে দিনমান যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা