জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে শেষ বিদায় জানান তাঁর সহধর্মিণী সেলিনা চৌধুরী। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। ধানমন্ডি, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৬ / ১৬
ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি শেষে তিন মাসের শিশুসন্তান কোলে নিয়ে স্বামী মো. খোকনের সঙ্গে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন জিয়াসমিন আক্তার। স্বামী-স্ত্রী দুজনই গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। যানবাহন না পেয়ে সিরাজগঞ্জের কাজীপুর থেকে ভেঙে ভেঙে এসেছেন মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া পর্যন্ত। আর উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে যাত্রা করে পরিবারটি। ছবি: প্রথম আলো
৭ / ১৬
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাহিদা বেড়েছে জীবাণুনাশক স্প্রে মেশিনের। মান ও আকৃতিভেদে একটি স্প্রে মেশিন বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকায়। নবাবপুর, ঢাকা, ২৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার
যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ তৎপর থাকলেও অনেকে তা মানছেন না। ইসলামপুর, ঢাকা, ২৭ মার্চ। ছবি: দীপু মালাকার
১০ / ১৬
করোনার কারণে রাজধানীর ব্যস্ততম ইসলামপুর এলাকার সব দোকানপাট বন্ধ। এতে অবসর সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। ঢাকা, ২৭ মার্চ। ছবি: দীপু মালাকার
১১ / ১৬
ধানমন্ডি ৯ নম্বর সড়কের বাসার সামনে ফ্রিজিং গাড়িতে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মরদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাত আসেন আত্মীয়-স্বজনসহ বিশিষ্টজনেরা। এ সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১২ / ১৬
ধানমন্ডি ঈদগাহ মসজিদে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। করোনার কারণে সামাজিক দূরত্ব মেনেই এ জানাজা হয়। ধানমন্ডি, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৩ / ১৬
খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়ক, রুইখ চৌধুরীপাড়া ও বটতলী—এই তিন এলাকায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। ত্রাণ বিতরণ করার আগে পার্থ ত্রিপুরা জুয়েল মানুষদের উদ্দেশে করোনাভাইরাসে সতর্ক থাকার কথা বলছেন। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খাগড়াছড়ি, ২৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৬
খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়ক, রুইখ চৌধুরীপাড়া ও বটতলী—এই তিন এলাকায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। ত্রাণ বিতরণ করার আগে দূরত্ব করে ত্রাণ রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রুইখ চৌধুরীপাড়া, খাগড়াছড়ি, ২৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১৫ / ১৬
করোনাভাইরাসে পরীক্ষা করাতে এসেছেন পুলিশ সদস্যরা। বিকেল নাগাদ পরীক্ষার করা হবে। এ জন্য হাসপাতালের মূল ফটকের সামনে বেলা তিনটা থেকে গাড়ির মধ্যে অপেক্ষায় আছেন তাঁরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
করোনাভাইরাসের প্রভাবে রাস্তায় যাত্রী বেশি না থাকায় রিকশাচালক বাবুলের আয় হয় খুবই সামান্যই। দুপুরের নামাজ পড়ে এভাবেই প্রতিদিন তাঁর যাত্রা শুরু হয়। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: আশরাফুল আলম