এক ঝলক (২৮ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সরিষা ফুলের সঙ্গে মিতালি। ছবিটি বাংলাদেশের মুন্সিগঞ্জের একটি খেত থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২২
নানা রঙের বেলুন ফেরি করে বিক্রি করছে কিশোরটি। ছবিটি বাংলাদেশের ঢাকার কা​রওয়ান বাজার থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২২
চীনের ঐতিহ্যবাহী পোশাকে তিন নবজাতক। চীনের নববর্ষ উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালের সেবিকা সাজিয়েছেন তাদের। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

৪ / ২২
চীনের বেইজিংয়ে আতশবাজি ফুটিয়ে চান্দ্রবর্ষকে স্বাগত জানানোর ছবিটি আজ শনিবারের। ছবি: রয়টার্স

৫ / ২২
চান্দ্রবর্ষকে স্বাগত জানানোর অংশ হিসেবে ব্রাজিলের রিও ডি জেনেরিওর বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রেডিমারকে আলো দিয়ে লাল রঙে সাজানো হয়েছে। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৬ / ২২
প্রচণ্ড তুষারপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে গ্যাস হিটারের চাহিদা বেড়েছে। এক ব্যক্তিকে গ্যাস হিটার বয়ে চলতে দেখা গেল শ্রীনগরের কাজী গুন্দ গ্রামে। ছবি: রয়টার্স

৭ / ২২
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব মেলার শেষ দিনে স্মার্টফোন দেখছেন এক আগ্রহী দর্শক। ছবি: সংগৃহীত

৮ / ২২
ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কিন্তু তারপরও পদচারী সেতু ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে প্রধান সড়কের মাঝখান দিয়ে পার হন অনেকেই। ছবিটি শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৯ / ২২
মাঘ মাসের অর্ধেক পার হয়ে গেলেও রাজধানীতে এবার শীতের প্রকোপ ছিল খুবই কম। শীতের আগেই বিদেশ থেকে কম্বল আমদানি করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পরবর্তী শীতে বিক্রি করার জন্য কম্বল গুদামজাত করে রাখছেন অনেক ব্যবসায়ী। ছবিটি শনিবার বিকেলে গুলিস্তান ট্রেড সেন্টার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১০ / ২২
ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের নবীনবরণ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে শনিবার সকালে জাতীয় সংগীত গাওয়া হয়। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২২
কড়ই গাছে বসে পোকা শিকার করার চেষ্টা করছে এক কাঠঠোকরা পাখি। ছবিটি শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর জোন এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী বিটন

১২ / ২২
কুকুর নিধনের প্রতিবাদে ও নিধন বন্ধ করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর অ্যানিমেল  ওয়েলফেয়ার ক্লাব ও রাইজ ফর প-এর সদস্যরা। এ সময় অনেকে পোষা কুকুর নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

১৩ / ২২
গোধূলি বেলার ছবিটি শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার প্রেমনল গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৪ / ২২
চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার এলাকার মাদ্রাসা ভবনে বিস্ফোরণে দগ্ধ তনিমা আফরিন ও ছনুদা খাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তনিমার মরদেহ দেখতে এসে বন্ধুদের কান্না। ছবিটি হাসপাতালের মর্গের বাইরে থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৫ / ২২
কাজিবাছা নদী থেকে চিংড়ির রেণু আহরণ শেষে তা বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক দম্পতি। ছবিটি শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার বরনপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২২
পাতা ঝরা গাছে বসে আছে একটি বুলবুলি পাখি। ছবিটি শনিবার পাবনা শহরের বড় ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২২
প্রকৃতিতে এখন শীতকাল। তবে আমের মুকুলের ঘ্রাণ জানান দিচ্ছে ফাগুনের আগমনী বার্তার। ছবিটি শনিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২২
তুরাগ নদের জায়গা দখল করে চলছে ইট বালু কেনা বেচার ব্যবসা। ছবিটি মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে শনিবার সকালে তোলা।  ছবি: আশরাফুল আলম

১৯ / ২২
রাজধানীর টেকনিক্যাল বাস স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনি  ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাঁশের খুঁটি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শনিবার সকালে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২০ / ২২
হিউম্যান হলার অতিরিক্ত যাত্রীসহ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবিটি ফার্মগেট মণিপুরী পাড়া থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে। ছবি: আশরাফুল আলম

২২ / ২২
গ্যালারি শিল্পাঙ্গনে শনিবার সন্ধ্যায় চিত্রশিল্পী মোখলেসুর রহমানের “রূপসী বাংলা” শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবি: আশরাফুল আলম