এক ঝলক (২৮ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
পানিতে খাবারের খোঁজে সাদা বক। ঘট্টিয়াঘাট, গড়াই নদ, কুষ্টিয়া, ২৮ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান

২ / ৩৪
বোরো ধানের বীজতলায় শালিকের ওড়াউড়ি। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি শহর, ২৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৩ / ৩৪
বাইসাইকেলের রিং চালিয়ে খেলায় মেতে উঠেছে এক মারমা শিশু। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৪ / ৩৪
চেঙ্গী নদীর হাঁটুজলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। পশ্চিম গোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৫ / ৩৪
শিকারের জন্য চুপটি করে গাছের ডালে বসেছে ডোরাকাটা বাজ। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ৩৪
বুনো ফুলের মধু আহরণে ব্যস্ত মৌমাছি। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ৩৪
দিনের বেলায় গাছের ফাঁকে ধরা দিয়েছে চাঁদ। কদমতলী সড়ক, খাগড়াছড়ি শহর, ২৬ জানুয়ারি। ছবিঃ নীরব চৌধুরী

৮ / ৩৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগানে ফুটেছে মোরগ ফুল। ঘুড়কা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৭ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

৯ / ৩৪
বেলগাছ জড়িয়ে বেড়ে উঠেছে বাগানবিলাস। উপজেলা পরিষদ বাগান, রাউজান, চট্টগ্রাম, ২৭ জানুয়ারি। ছবি: এসএম ইউসুফ উদ্দিন

১০ / ৩৪
রাবারবাগান থেকে কষ আহরণ করে তা মেশিনের সাহায্যে শিটে পরিণত করা হয়েছে। এখন তা রোদে শুকাচ্ছেন শ্রমিক। স্বনির্ভর রাবার কারখানা, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১১ / ৩৪
বিস্তীর্ণ মাঠে সূর্যাস্তের দৃশ্য, জমির পানিতে তারই প্রতিচ্ছবি। ধুবিল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

১২ / ৩৪
লাল রঙের শীতকালীন সবজি শিম আসতে শুরু করেছে পাহাড়ে। এই জাতের শিম নোয়াখালী থেকে সংগ্রহ করেন চাষি। ইসলামপুর, খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৩ / ৩৪
ছোট চাঁই নিয়ে কাপ্তাই হ্রদে মাছ ধরতে ছুটেছেন এক মৎস্যশিকারি। বালুখালী, রাঙামাটি, ২৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ৩৪
বাড়ির উঠানে ধান শুকাতে ব্যস্ত এক পাহাড়ি গৃহবধূ। নতুনপাড়া, রাঙামাটি, ২৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ৩৪
সরিষা ফুলের টানে পতঙ্গের আনাগোনা। মোকামপুর, তেরখাদা, খুলনা, ২৭ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ৩৪
ডাকসু নির্বাচনকে সামনে রেখে গেস্ট রুম নির্যাতন বন্ধ, একাডেমিক ভবনে ভোট কেন্দ্র, অবিলম্বে তফসিল ঘোষণা দেওয়াসহ বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাবি, ২৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৭ / ৩৪
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উৎসবে কুচকাওয়াজে এক শিক্ষার্থী। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১৮ / ৩৪
কৈশোরের দুরন্তপনা। সারাই, কাউনিয়া, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ৩৪
গ্রামে এখন ঘর-বাড়িতে বাঁশের বদলে সিমেন্টের খুঁটির ব্যবহার বেড়েছে। খুঁটি তৈরির কারখানায় কাজ চলছে। খানসামা, কাউনিয়া, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২০ / ৩৪
জমি থেকে বিক্রির জন্য তোলা হচ্ছে লালশাক। সোনাতলা, কাউনিয়া, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২১ / ৩৪
রসুন খেতে সেচ দিচ্ছেন কৃষক। সারাই, কাউনিয়া, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২২ / ৩৪
শীতের সকালে শিশুকে গরম কাপড়ে মুড়িয়ে ঘুরতে বেরিয়েছেন নানী। সাঁড়া গোপালপুর, ঈশ্বরদী, পাবনা, ২৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২৩ / ৩৪
হাঁড়িপাতিলসহ নানা প্লাস্টিক সামগ্রী বিক্রি করেন তাঁরা। সারাদিন বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এসব জিনিস বিক্রি করে তাঁরা লাভ করেন দুই থেকে তিনশত টাকা। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ২৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২৪ / ৩৪
জমিতে কাজের ফাঁকে চলছে খাওয়া-দাওয়া। দর্শনা, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৫ / ৩৪
জমি থেকে বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে ফুলকপি। দর্শনা, রংপুর, ২৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৬ / ৩৪
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে সিলেট-তামাবিল সড়কের মিরাবাজার এলাকায় গত এক সপ্তাহ ধরে কালভার্ট (ছোট ব্রিজ) সংস্কার চলছে। সংস্কার করতে ভেঙে ফেলা হয়েছে সড়কের একাংশ। এতে যানজট বেড়েছে। মানুষের ভোগান্তিও বেড়েছে। মিরাবাজার, সিলেট, ২৮ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৭ / ৩৪
কাঁচা-পাকা বরই দেখে কার না জিভে জল আসে! মান ভেদে বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়। আম্বরখানা, সিলেট, ২৮ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৮ / ৩৪
নদীর তীরে মাঠে মাছ ধরার ট্রলার তৈরির কাজ চলছে। একটি ট্রলার তৈরি করতে ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা খরচ হয়। হরিণপালা, ভান্ডারিয়া, পিরোজপুর, ২৮ জানুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল

২৯ / ৩৪
খুলনা নগরের বিভিন্ন হাসপাতালের বোতল-কাগজসহ বিভিন্ন চিকিৎসা বর্জ্য ট্রাক প্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। বিষাক্ত আবর্জনা বাছাই করে এক শ্রেণির মানুষ তা বিক্রি করেন। জয়খালি, খুলনা, ২৮ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

৩০ / ৩৪
খেলার মাঠ বন্ধ করে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বরিশাল, ২৮ জানুয়ারি। ছবি: সাইয়ান

৩১ / ৩৪
ডাকসু নির্বাচন সামনে রেখে গেস্টরুমে নির্যাতন বন্ধ, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র, অবিলম্বে তফসিল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৩২ / ৩৪
ডাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে ছাত্র ফেডারেশনের সংবাদ সম্মেলন। মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৩৩ / ৩৪
শনাক্ত করার জন্য কফিনে ডালিম মিয়ার নাম লিখে দিচ্ছেন পুলিশের এক সদস্য। গতকাল রোববার রাতে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ডালিম মিয়া ও সদ্য বিবাহিত ভগ্নিপতি মোবারক মিয়া। ঢাকা, ২৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৩৪ / ৩৪
ঢাকা মেডিকেল কলেজের মর্গে আহাজারি করছেন আতুর মিয়া। গতকাল রোববার রাতে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আতুর মিয়ার ছেলে ডালিম মিয়া নিহত হন। ঢাকা, ২৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার