আলু চাষের জন্য প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। আলুর খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারিছবি: প্রথম আলো
৪ / ১২
লাটিম হাতে দুরন্তপনায় মেতেছে এক শিশু। ময়মনসিংহ, ২৮ জানুয়ারিছবি: আনোয়ার হোসেন
৫ / ১২
প্রতি সপ্তাহের দুই দিন শুক্র ও সোমবার বসেছে কবুতর বেচাকেনার হাট। চলে সন্ধ্যা পর্যন্ত। নগরের বিভিন্ন এলাকাসহ সদর উপজেলা থেকেও লোকজন কবুতর বেচাকেনা করতে আসেন এই হাটে। নানা জাতের কবুতর বেচাকনা চলে এই হাটে। কবুতরের দাম জাত ও আকারভেদে ৪০০ টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত। কাশিপুর বাজার, বরিশাল, ২৮ জানুয়ারিছবি: সাইয়ান
৬ / ১২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে সড়কে প্রতিবাদী বিভিন্ন স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা। সিলেট, ২৮ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৭ / ১২
নাটোর থেকে আনা বাউকুল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। করোনাকালে স্কুল ছুটি থাকায় বাবার সঙ্গে কুল বিক্রির কাজে সহযোগিতা করতে এসেছে চতুর্থ শ্রেণির ছাত্র আতিক রহমান। কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাবনা, ২৮ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৮ / ১২
জমিতে কাজ করতে আসছিলেন বাবা। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবার সঙ্গে আসার বায়না করে ছেলে। পরে ছেলেক নিয়ে খেতে আসেই এই ব্যক্তি। কিশোরগঞ্জ, ২৮ জানুয়ারিছবি: তাফসিলুল আজিজ