ঈদের ছুটি শেষে আজ বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: মোশতাক আহমেদ
১১ / ১৬
ঈদ উপলক্ষে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় মেলা বসেছে। খেলনা ও অন্যান্য জিনিসপত্র কিনছেন লোকজন। ছবিটি মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে নেমেছে দর্শনার্থীদের ঢল। স্বচ্ছ জলধারায় দলবেঁধে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ছবিটি ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
ঈদের ছুটিতে বেড়াতে আসা শিশুরা নাগরদোলায় ঘুরছে। ছবিটি মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
ইলিশ মাছের আশায় জাল ফেলে অপেক্ষায় দুই জেলে। ছবিটি মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের চারাবিটা নদ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ। ছবিটি বুধবার রাজধানীর মগবাজার মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৬
ঈদের ছুটিতে মীরসরাই মহামায়া হ্রদ, পাহাড় ও ঝরনা দেখতে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। ভ্রমণকে স্মৃতিময় করতে সেলফি তুলে নিচ্ছেন একদল তরুণ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: জুয়েল শীল