মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানবাহন দাঁড়ানো এবং পথচারী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। জয় কালীমন্দির পয়েন্ট, ঢাকা, ২৮ জুন। ছবি: দীপু মালাকার
হোয়াইট ক্ল ভাল্লুকটির নাম পামির। গরমে অতিষ্ঠ ভাল্লুকটিকে ঠান্ডা করতে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। ক্রাসনোইয়ার্স্ক, রাশিয়া, ২৬ জুন। ছবি: রয়টার্স
৯ / ১৩
বিআরটিসি বাসের সহকারী হিসেবে কাজ করে ৭ বছরের রাকিব। ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবে বাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকে সে। বাংলাদেশ সচিবালয় এলাকা, ঢাকা, ২৮ জুন। ছবি: আবদুস সালাম
১০ / ১৩
রোদ-বৃষ্টি উপেক্ষা করে এমপিওভুক্তির দাবিতে কয়েক দিন ধরে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ সকালে বৃষ্টি নামলে মাথার ওপর পলিথিন মেলে নিজেদের রক্ষার চেষ্টা করেন শিক্ষকেরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে এ অনশন পালিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের সড়ক, ঢাকা, ২৮ জুন। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৩
নরসিংদীর বেলাব উপজেলায় লটকন চাষ করে এখন অনেক কৃষক স্বাবলম্বী। লটকন উৎপাদনকে কেন্দ্র করে এই এলাকার কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই লটকন রাজধানী ঢাকাসহ দেশের অনেক জেলায় যাচ্ছে। ২৮ জুন। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৩
রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারাটি ঘিরে স্থাপন করা হয়েছে এই উঁচু কাঠামো। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি স্থাপন করা হয়েছে। ঢাকা, ২৮ জুন। ছবি: আবদুস সালাম
১৩ / ১৩
এটি রাজধানী ঢাকার একটি দৃশ্য। দীর্ঘদিন ধরে ময়লা পানির মধ্যে জীবন যাপন করছে এখানকার মানুষ। তার ওপর সংস্কার কাজের কারণে বন্ধ আছে ওয়াসার লাইন। তাই অনেকে বাধ্য হয়ে বাসা পরিবর্তন করছেন। দক্ষিণ দনিয়া, কদমতলী, ২৮ জুন। ছবি: দীপু মালাকার