মগবাজারের দুর্ঘটনায় নিহত বাসচালক আবুল কাসেমের মরদেহ বুঝে নেওয়ার অপেক্ষায় থেকে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী সোহাগী বেগম। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা, ২৮ জুন।ছবি: সাইফুল ইসলাম
২ / ১৬
সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিন। কোনো কাজ না থাকায় ভ্যানে বসে অলস সময় পার করছেন এক চালক। বাবুবাজার, ঢাকা, ২৮ জুন।ছবি: দীপু মালাকার
সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে আজ। সড়কে চালাচল করা যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ২৮ জুন।ছবি : সাজিদ হোসেন
৫ / ১৬
পদ্মা নদীর ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। কুশিয়ার চর, হরিরামপুর, মানিকগঞ্জ, ২৮ জুন।ছবি: আব্দুল মোমিন
৬ / ১৬
করোনার সংক্রমণ রোধে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। গণপরিবহন না থাকায় অফিসে যাওয়ার সময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খান মোড়, চট্টগ্রাম নগর, ২৮ জুন।ছবি- জুয়েল শীল
৭ / ১৬
বৃষ্টিতে ভিজে যাওয়া লুডুর বোর্ড রোদে শুকাচ্ছেন এক ব্যবসায়ী। এসব লুডুর বোর্ড পাইকারি বাজারে প্রতি শত পিস বিক্রি হয় ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়। আরমানিটোলা, ঢাকা, ২৭ জুন।ছবি: দীপু মালাকার
৮ / ১৬
পুরাতন বড় জাহাজ থেকে সংগ্রহ করে আনা হয় ফাইবারের বোট। বর্ষার মৌসুমে কিছুটা মেরামত করে বিক্রি করা হয়। আকার ও মান ভেদে ৩০ হাজার থেকে ৫ লাখ টাকায় এ বোট বিক্রি হয়ে থাকে। সীতাকুণ্ড, ভাটিয়ারী, চট্টগ্রাম, ২৭ জুন।ছবি: জুয়েল শীল
৯ / ১৬
সীমিত আকারে লকডাউন শুরু হয়েছে। বন্ধ করে রাখা হয়েছে দূরপাল্লার গণপরিবহন। রাঙামাটি বাস টার্মিনালের চিত্র। কাঁঠালতলী বিএফডিসি ঘাট, রাঙামাটি শহর, ২৮ জুন।ছবি: সুপ্রিয় চাকমা
লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। রুপাতলী, বরিশাল, ২৮শে জুন।ছবি: সাইয়ান
১২ / ১৬
কিছুদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হন লাভলু মোল্লা। লকডাউনের মধ্যে আসবাবসহ পরিবার-পরিজন নিয়ে পিকআপ ভ্যানে রওনা দিয়েছেন বরিশালের নিজ গ্রামের বাড়িতে। বাবুবাজার সেতু, কেরানীগঞ্জ, ঢাকা ২৮ জুন।ছবি: দীপু মালাকার
১৩ / ১৬
বকেয়া বেতনের দাবিতে বীন্না গার্মেন্টেসের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মতিঝিল, ঢাকা ২৮ জুন।ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
নদীর পানি ধরে রেখে মাছ চাষ এখন বেশ জনপ্রিয়। গ্রামাঞ্চলে অনেকেই এখন এভাবে খাঁচায় তেলাপিয়া মাছ চাষ করেন। পদ্মা নদীতে পেতে রাখা খাঁচা থেকে মাছ তুলে নেওয়া হচ্ছে অন্যত্র। রাইপুর, সুজানগর, পাবনা, ২৮ জুন।ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
নৌকা বেঁধে রাখার খুঁটি থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে এক কিশোর। কামরাঙ্গীর চর, ঢাকা, ২৮ জুন।ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৬
সড়ক কেটে সরু করার প্রতিবাদে মানববন্ধন করেন বালুয়াকান্দা গ্রামের বাসিন্দারা। নান্দাইল, ময়মনসিংহ, ২৮ জুন।ছবি: প্রথম আলো