এক ঝলক (২৮ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
গ্রামবাংলার চির ঐতিহ্য সোনালি আঁশ বলে পরিচিত পাট শুকাচ্ছেন নারী। ছবিটি গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ২৩
ফরিদপুরে বেড়েছে পদ্মার পানি। ভেলায় চড়ে স্কুলে যাচ্ছে দুই শিশু। সাহায্য করছে আরেকজন। ছবিটি গতকাল বুধবার সকালে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকায় পূর্ব চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৩
বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল বুধবার সকালে বন্যাকবলিত ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকায় পূর্বচর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৩
আঁশ ছাড়ানো শেষে ঘোড়ার গাড়িতে পাটকাঠি নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক। ছবিটি গতকাল বুধবার দুপুরে বন্যাকবলিত ফরিদপুর সদর উপজেলার কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ২৩
ঘাসের জমিতে মহিষের পাল। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৩
ফুল থেকে বের হয়েছে কচি পেঁপে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে যশোর সদরের মধুগ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ২৩
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি

৮ / ২৩
ঘাসবনে সোনালি ডানার প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ২৩
পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মাইকের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি : আবদুস সালাম

১০ / ২৩
অনুমোদন ছাড়া শাখা খোলা, সনদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান ইউনিভার্সিটি। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়টি বন্ধের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ধানমন্ডির ৯ (এ) সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস বন্ধ। সাইনবোর্ডগুলো কালো করে দেওয়া হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৩
ওয়াটার এইডের সহযোগিতায় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীর আজিমপুর বাসস্টপ এলাকায় বসানো হয়েছিল নতুন ও উন্নতমানের দুটি (পুরুষ ও নারী) ভ্রাম্যমাণ শৌচাগার। কিছুদিন খোলা থাকার পরই সেগুলো বন্ধ হয়ে যায়। প্রায় দেড় মাস ধরে শৌচাগার দুটি তালাবদ্ধ। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

১২ / ২৩
রাজধানীর লালমাটিয়া মাঠ বেহাল। মাঠে জমে আছে পানি। ছবি: সাহাদাত পারভেজ

১৩ / ২৩
সংসদ ভবনের সামনের মাঠে মেশিন দিয়ে ঘাস কাটা হচ্ছে। সেখানেও খাবারের খোঁজ করছে কতগুলো শালিক। ছবি: সাহাদাত পারভেজ

১৪ / ২৩
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের কাছ থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের কাছ থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৬ / ২৩
রাজধানীতে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিক্ষোভ মিছিল। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২৩
দেখলে মনে হবে গোলাপের বাগান। কিন্তু এগুলো গোলাপ আকৃতির বাতি। বিয়ার উৎসব উপলক্ষে চীনের শানতুং প্রদেশের কিংডও-পার্ককে সাজানো হয়েছে এসব বাতি দিয়ে। ছবিটি গতকাল তোলা: রয়টার্স।

১৮ / ২৩
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজুতে গ্র্যান্ডভিউ মলে একটি অ্যাকুরিয়ামে ঘুরে বেড়াচ্ছে ভালুক। ছবিটি আজ ২৭ জুলাই তোলা। ছবি: রয়টার্স।

১৯ / ২৩
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তৃতীয় রাতে বক্তৃতা শেষে হিলারি ক্লিনটনের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স।

২০ / ২৩
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে বাংলামোটর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে পথচারীসহ অনেকেই আহত হন। ছবি: মনিরুল আলম

২১ / ২৩
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়ি নামে পরিচিত তাজ মঞ্জিলে লাগিয়ে দেওয়া হয়েছে তালা৷ রয়েছে পুলিশের কড়া পাহারা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
চন্দ্রিমা উদ্যানের সামনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এক পথচারী। ছবিটি আজ মিরপুর সড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
মোটরসাইকেলে দুজন চড়তে পারবেন না বলে নিয়ম থাকলেও অনেকেই তা মানেন না। এ কারণে অনেক সময় ঘটে দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি কলাবাগান থেকে ছবিটি তোলেন সাবিনা ইয়াসমিন