শীতের কুয়াশা ঢাকা সকালে খেলায় মেতেছে শিশুটি। ছবিটি গত শনিবার দিনাজপুর সদর থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
২ / ১৩
স্নিগ্ধ সবুজের মাঝে লাল রঙ্গন। ছবিটি গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৩ / ১৩
কী সুন্দর ফুল! ছবিটি গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৪ / ১৩
টকটকে লাল পাপড়ি মেলে বাগান আলো করে রেখেছে একঝাঁক ফুল। ছবিটি গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৫ / ১৩
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের দাবি জানায়। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি কনফারেন্স সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম
৬ / ১৩
রংপুরে সাংবাদিক মসিউর রহমান উৎসের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত সাংবাদিক সমাজ আজ সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারে কার্যালয় ঘেরাও করে। এ সময় গণমাধ্যমের কর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবিটি ডাকঘরের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে রাজধানীর আগারগাঁও মাঠে চলছে মেলার স্টল নির্মাণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৩
মিছিল বা সমাবেশ নয় এটি। পোশাকশ্রমিকেরা দুপুরের খাবার বিরতির সময় দল বেঁধে ছুটছেন যাঁর যাঁর বাসার উদ্দেশে। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার গার্মেন্টস পল্লি বিসিক-সংলগ্ন মাসদাইর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
৯ / ১৩
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড খুলে নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১০ / ১৩
শীতকালে লেপ-তোশকের পাশাপাশি জাজিমের চাহিদাও বেড়ে যায়। জাজিম তৈরির প্রধান কাঁচামাল নারকেলের ছোবড়া। প্রতি কেজি ছোবড়া ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়। ছবিটি আজ সোমবার নারায়ণগঞ্জ শহরের রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১১ / ১৩
৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ সোমবার থেকে বিজিবির সদস্যরা টহল দিতে শুরু করেছেন। ছবিটি আজ দুপুরে যশোর শহরের মুজিব সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১৩
ঢাকার শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১০ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও দেহ তল্লাশি চালাচ্ছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৩
‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ তৈরির দাবিতে প্রজন্ম ’৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম