এক ঝলক (২৮ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
শীতকালে ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হয় শিশুরা। তাই প্রায়ই হাসপাতালে ছুটতে হয় অভিভাবকদের। বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য এটি। রাজবাড়ী, ২৮ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
২ / ১৭
নরসিংদীর বেলাবতে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক হেলপার নিহত হয়েছেন। বেলাব উপজেলার দড়িকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ২৮ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১৭
মৃৎশিল্পী রত্না রুদ্র মাটির কলস তৈরি করতে ব্যস্ত। প্রতিটি কলস আকারভেদে ৫০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি করেন। কুমারপাড়া এলাকা, শালবন, খাগড়াছড়ি, ২৮ ডিসেম্বর
ছবি: নীরব চৌধুরী
৪ / ১৭
সংস্কারের নামে ঐতিহ্যবাহী মঙ্গলাবাসের আদিরূপ ধ্বংস বন্ধের দাবিতে আরবান স্টাডি গ্রুপ মোহনী মোহন দাশ লেনে কবি নজরুল সরকারি কলেজের শহীদ শামসুল আলাম ছাত্রাবাসে সামনে মানববন্ধন করে। শ্যামবাজার, ঢাকা, ২৮ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৭
সুনামগঞ্জের দিরাই পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ছবিটি দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তোলা। সুনামগঞ্জ, ২৮ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১৭
কিছুদিন আগেই বুড়িগঙ্গা নদীসংলগ্ন এলাকা দখল করে গড়ে ওঠা টিনের ঘরগুলো ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। এই ভাঙা ঘরগুলোতে আবারও ঝুঁকি নিয়ে বসবাস করছে বেশ কিছু পরিবার। গতকাল রাজধানীর সোয়ারী ঘাট এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১৭
ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেলচালকেরা প্রতিনিয়তই উঠে পড়ছেন ফুটপাতে। এতে ভোগান্তিতে পড়ছে পথচারীরা। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা
ছবি: দীপু মালাকার
৮ / ১৭
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হওয়া এ নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। ছবিটি ১৪৩ নম্বর হোসেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল ৯টায় তোলা
ছবি: প্রথম আলো
৯ / ১৭
বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে সরকারি কলেজে ভোট গ্রহণ চলছে। ভোটকেন্দ্রে বিজিবির অবস্থান। ছবি: সাইয়ান
ছবি: সাইয়ান
১০ / ১৭
ফেরি থেকে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। দূষিত হচ্ছে বাতাস ও পরিবেশ। রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৭
কুয়াশামোড়া সকালে ভোটকেন্দ্রে হাজির নারী ভোটাররা। ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল আটটায় খোকসা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সদর উদ্দীন খান দাখিল মাদ্রাসায়
ছবি: তৌহিদী হাসান
১২ / ১৭
খালে জমে আছে ময়লা-আবর্জনা। খালের পাশে রয়েছে বসতঘর। নিয়মিত খাল পরিষ্কার না থাকায় বর্ষা মৌসুমে ঘরে ঢোকে পানি। আর শীত মৌসুমে দিনেরবেলায়ও মশারি টানিয়ে ঘুমাতে হয়। এতে সারা বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে খালের আশপাশে থাকা বাসিন্দাদের। আজ চট্টগ্রামের ফুলতলা চাক্তাই খালে
ছবি: জুয়েল শীল
১৩ / ১৭
কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাচ্ছে ১৩টি বাস। ছবিটি বেলা সাড়ে ১১টায় উখিয়ার আমতলি এলাকা থেকে তোলা
ছবি: গিয়াস উদ্দীন
১৪ / ১৭
কোটাসহ সাত দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন। শাহবাগ, ২৮ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজেক থেকে উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক চ্যালেঞ্জ ২০২০’। প্রতিযোগীরা বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র পার হচ্ছেন। রাঙামাটি, ২৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৭
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় বাতেনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫ বছর বয়সী রাবেয়া খাতুন ভাতিজির হাত ধরে ভোট দিতে এসেছেন। ময়মনসিংহ, ২৮ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১৭ / ১৭
কুমিল্লা নগরের চকবাজার এলাকায় বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশের রান্না ও বাসি খাবার পরিবেশনের দায়ে একটি রেস্টুরেন্টকে আর্থিক জরিমানা এবং একটিকে সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ও মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে ফ্রিজে রাখা বাসি-পচা খাবারগুলো পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। কুমিল্লা, ২৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক