রাজধানীতে আজ শনিবার জলবায়ু পরিবর্তনবিরোধী গণপদযাত্রা। ছবি: হাসান রাজা
৩ / ১৫
বাসি নামের এই জায়ান্ট পান্ডার আজ ৩৫ তম জন্মদিন। এ উপলক্ষে তাকে কেক খেতে দেওয়া হয়েছে। ছবিটি চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝাউর পান্ডা-বিষয়ক গবেষণাকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৫
জাপানের টোকিওতে আজ জলবায়ু সুরক্ষার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন পরিবেশ সুরক্ষায় নিয়োজিত গোষ্ঠীগুলোর সদস্যরা। প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই বিক্ষোভের আয়োজন। ছবি: রয়টার্স
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শনিবার ব্যাংকিং মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৫
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ছিল আজ শনিবার। এ উপলক্ষে সকাল থেকে ভোট দিতে জড়ো হন সাংবাদিকেরা। ছবিটি জাতীয় প্রেসক্লাব থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৫
নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে রাজধানীতে আজ বৈশ্বিক জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৫
পাকা ধান কাটছেন দুই কৃষক। ছবিটি আজ লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।
১০ / ১৫
শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। এ জন্য এর চাহিদাও বেশ। তাই গাছিরা এখন খেজুরগাছে হাঁড়ি লাগাচ্ছেন। ছবিটি আজ বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৫
আলু রোপণের ভরা মৌসুম। বসে নেই বাড়ির গৃহিণীরাও। তাঁরাও মাঠে গিয়ে আলুর বীজ তৈরি করছেন। ছবিটি আজ দুপুরে বগুড়ার শিবগঞ্জের তেঘড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৫
কুমিল্লা টাউন হল মাঠে আজ পরিচিতি অনুষ্ঠানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়েরা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৩ / ১৫
কুয়াশাঢাকা ভোরে গরু আর লাঙল নিয়ে জমি চাষ দিচ্ছেন এক কৃষক। ছবিটি আজ পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
১৪ / ১৫
কচুরিপানার ফুল তুলছে এক শিশু। ছবিটি আজ শনিবার সকালে ফরিদপুর সদরের দিগনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৫ / ১৫
নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে রাজধানীতে আজ বৈশ্বিক জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা