ভোরের কুয়াশায় শীতের আবাহন। ছবিটি আজ সোমবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ২১
থ্যাংকস গিভিং ডে কাটানোর পর ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যেতে বিমানে উঠছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারন। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স
৬ / ২১
রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়েছে সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমকে। সিআরপিতে নেওয়ার আগে স্কয়ার হাসপাতালের ফটকের সামনে থেকে তোলা ছবি। ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের হামলায় আহত হন তিনি। ছবি: আবদুস সালাম
বাঙ্গালী নদীর এক তীর থেকে আরেক তীরে বাঁধা রশি ধরে খেয়ানৌকা পার হচ্ছেন যাত্রীরা। ছবিটি আজ সোমবার বগুড়ার শেরপুর থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী
৯ / ২১
শিকার খুঁজে বেড়াচ্ছে তিনটি বক। ছবিটি আজ সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও হামলা বন্ধে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে স্টুডেন্টস অব যশোর-এর ব্যানারে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ২১
সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘খোকাবাবু বাহিনীর’ প্রধানসহ ১২ জন সক্রিয় সদস্য বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। ছবিটি আজ সোমবার সকালে বরিশাল র্যাব-৮-এর কার্যালয় থেকে তোলা। ছবি: সাইয়ান
১২ / ২১
গোবিন্দগঞ্জের বাগদাফার্মে সাঁওতাল সম্প্রদায়ের ওপর পুলিশের হামলার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ সোমবার মুখে কালো কাপড় বেঁধে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন। জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা
১৩ / ২১
আয়কর সপ্তাহ ২০১৬ উপলক্ষে করদাতারা নিজেদের কর জমা দিচ্ছেন৷ আজ সোমবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে কর অঞ্চল ৭ ও ১১-এর মেলা প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ২১
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলন সভাপতি মো. আলমগীর জলিল বক্তব্য দেন৷ আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব অনুষ্ঠিত হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২১
ময়মনসিংহের ফুলবাড়িয়ার কলেজশিক্ষকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কলেজ সমিতি৷ আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ২১
শীতে ফুলের চারা বিক্রি হচ্ছে রাজধানীর ফুটপাতের নার্সারিগুলোতে৷ নানা জাতের গাঁদা ফুল থেকে নিজের পছন্দের চারা কিনছেন ক্রেতারা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২১
এভাবে এলোমেলো দাঁড়িয়ে থাকে গণপরিবহন, যা নিয়মিত যানজটের কারণও৷ গণপরিবহনগুলো এভাবে যাত্রী ওঠানো-নামানোয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২১
গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি ও প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: প্রথম আলো
১৯ / ২১
পানির সরবরাহ বাড়ায় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ওয়াসার পুরোনো বিতরণ লাইনে ফাটল দেখা দিয়েছে। নগরের গোলপাহাড় মোড় এলাকায় মেরামতের জন্য গর্ত খুঁড়েছে ওয়াসা। এতে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: জুয়েল শীল
২০ / ২১
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে সুধী সমাবেশের আয়োজন করেছে পাবনা থানা-পুলিশ। অনুষ্ঠানে পুলিশ সুপার সবার প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে মাদক ব্যবসা থেকে ফিরে আসা ছয় নারীকে সেলাই মেশিন ও একজন পুরুষকে রিকশা উপহার দেওয়া হয়। ছবিটি আজ সোমবার বিকেলে পাবনা থানা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২১ / ২১
পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের নাম জাতীয়করণের তালিকায় না থাকার প্রতিবাদে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির ডাকে এ হরতালে পাবনা-সুজানগর প্রধান সড়কসহ উপজেলার সব সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ছবিটি আজ সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা থেকে তোলা। ছবি: প্রথম আলো