হিমেল বাতাসে শীতের শিহরণ। তাই বিদ্যুতের তারে বসে রোদ পোহাচ্ছে চারটি ছোট পাখি। পল্টনজয়পাড়া, খাগড়াছড়ি সদর, ২৭ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৮
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি জেগে উঠেছে। জ্বালামুখ থেকে জ্বলন্ত লাভা বেরোচ্ছে। দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বন্ধ করে দিয়েছে পর্যটন দ্বীপ বালির দেনপাসারে নোরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর। এতে সেখানে আটকা পড়েছেন পর্যটকেরা। সম্ভাব্য পরবর্তী ফ্লাইটের সময়সূচি তাঁরা ভিড় করেছেন বিমানবন্দরে। ছবি: এএফপি
১৫ / ১৮
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কবিতা খানম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। গাজীপুর, ২৮ নভেম্বর। ছবি: মাসুদ রানা
১৬ / ১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। আলাতুলী ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: প্রথম আলো
১৭ / ১৮
পাহাড়ের বাগান থেকে কমলা সংগ্রহ করে বিক্রির জন্য রাঙামাটি শহরের বাজারে মজুত করা হচ্ছে। আকারভেদে প্রতিটি কমলার দাম ১৫ থেকে ৩৫ টাকা। বনরূপা বাজার, রাঙামাটি, ২৮ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ১৮
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘অ্যাডভান্সড উইমেন্স লিডারশিপ ইন ইলেকশনস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গুলশান, ঢাকা, ২৮ নভেম্বর। ছবি: আবদুস সালাম