এক ঝলক (২৮ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ব্রাজিলের সাও পাওলোতে একটি শপিং মলে পোষা প্রাণীদের স্পা করানোর ব্যবস্থা রয়েছে। সেখানে আরামে স্পা করছে এই কুকুরছানাটি। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

২ / ১৫
হলিউডের বিভিন্ন চলচ্চিত্র শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার করা হয় স্বনামধন্য আসবাবপত্র বিক্রেতা নিক মেট্রোপলিসের আসবাব।  তাঁর দোকানে স্বাগত জানাচ্ছে পুতুল বানরটি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৩ / ১৫
হলিউডে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়া​র্ডসের প্রস্তুতি চলছে। ডলবি থিয়েটারে তাই পাতা হয়েছে লাল গালিচা ও অস্কার মূর্তি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৪ / ১৫
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আজ রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাসে ভুমিকম্পের মহড়া পরিচালনা করে। ছবিটি গুলশান-২ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৫ / ১৫
রাস্তার ওপর অবৈধভাবে গাড়ি পাকিং সম্পূর্ণ নিষেধ। কিন্তু রাজধানীর গুলশান এলাকায় শুধু রাস্তার ওপর নয়, গাড়ি পার্কিং চলে গেছে ফুটপাত পর্যন্ত। এই ফুটপাতে ওপর নিয়ম না মেনে রাখা ট্রাফিক সার্জেন্টের নির্দেশে একটি প্রাইভেট কারে হুইল লক করা হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুর একটার দিকে গুলশান ১নং এলাকা তোলা। ছবি: আশরাফুল আলম

৬ / ১৫
রাজধানীর কারওয়ান বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবিটি আজ রোববার বেলা দেড়টার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৭ / ১৫
বসন্তে শিমুলগাছ এখন লাল টুকটুকে। পাখিরাও মুধর খোঁজে ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে। ছবিটি আজ রোববার সকালে বরিশালের বাবুগঞ্জ ইউনিয়নের দক্ষিণ পাংশা থেকে তোলা: সাইয়ান

৮ / ১৫
শীত প্রায় শেষ। তাই শীতকালীন সবজির দামও অনেকটা কমে গেছে। ফরিদপুরে স্থানীয় বাজারে প্রতি মণ শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। ছবিটি গতকাল শনিবার সদরপুর উপজেলার শৈলডুবা থেকে তোলা: আলীমুজ্জামান রনী

৯ / ১৫
খুব ভোরে লাঙল, জোয়াল আর হালের বলদ নিয়ে মাঠে গিয়েছিলেন কৃষক। কাজ শেষে বাড়ি ফেরার পালা। ছবিটি গতকাল শনিবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার উত্তর শৈলডুবি এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী

১০ / ১৫
টেবিলের ওপর কাগজে দেওয়া হয়েছে অঙ্ক। যে যত দ্রুত সঠিকভাবে অঙ্কটির সমাধান করে ফিরে যেতে পারবে, সে হবে বিজয়ী। এ দৃশ্য ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার রিয়াউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: আলীমুজ্জামান

১১ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্মৃতি ফলকের জায়গায় এখন চলছে রমরমা ফুলের ব্যবসা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের সামনে দুপুরের খাবার খাচ্ছেন শিক্ষার্থীরা। এখানে দুপুরে প্রতি প্লেট খিচুড়ি ৩০ টাকা এবং মোরগ পোলাও ৪০ টাকা করে বিক্রি হয়। ছবি: মনিরুল আলম

১৩ / ১৫
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ময়লা আবর্জনায় ভরে গেছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৫
গোলটেবিল বৈঠকে আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নারীর মজুরিবিহীন শ্রমের মূল্যায়ন ও স্বীকৃতি’ শীর্ষক আলোচনা হয়। বৈঠকটি আয়োজন করে প্রথম আলো এবং সহযোগিতা করে মর্যাদায় গড়ি সমতা, মানুষের জন্য ও মাত্রা। ছবি: জাহিদুল করিম

১৫ / ১৫
সেভেনআপ ও পেপসি কিনে প্রতিদিন ১০ হাজার জন পাবেন ২০ টাকার টকটাইম। এ ছাড়া প্রতি ঘণ্টায় একজন পাবেন মোবাইল ফোন ও একজন পাবেন এলইডি টিভি। নতুন এই অফারের উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ইউনিট সেলস ম্যানেজার প্রদীপ কুমার হালদার, কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাসিস্থা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী, জেনারেল ম্যানেজার সেলস আসরার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান ও মার্কেটিং ম্যানেজার আরিফ হোসেন। ছবি: আশরাফুল আলম