খেজুরের রস বিক্রি করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৫
নার্সারিতে ফুটে আছে নানা রঙের গোলাপ। ছবিটি গতকাল সোমবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৩ / ১৫
ধর্মঘটের কারণে যানবাহন না পেয়ে দৌড়ে কেন্দ্রে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৫
ধান খেতের আইল ধরে যাচ্ছে স্কুলগামী তিন শিশু ও নারী। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
পাখা মেলে সকালের রোদ পোহাচ্ছে এক পানকৌড়ি। ছবিটি গতকাল সোমবার বগুড়ার ধুনট উপজেলার চিকাশি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৫
জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে রংপুর আদালতের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
আচমকা পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না পেয়ে শিশুদের নিয়ে অসহায় হয়ে বসে আছেন এক নারী। ছবিটি দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট।
৮ / ১৫
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে পুষ্প পল্লব (ফুলের বাগান)৷ হাসপাতালের প্রবেশের একপাশে রয়েছে বাগান। অন্য পাশেও বাগান তৈরির কাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৫
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁকা জায়গায় দোকান ও বহিরাগতদের খেলা বন্ধের জন্য লোহার বেষ্টনীও তৈরি করা হয়েছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৫
হরতাল চলায় রাজধানীতে আজ মঙ্গলবার সকাল থেকে গণপরিবহন ছিল কম৷ ছবিটি সকালের দিকে শ্যামলী এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
আজ ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিন৷ কিন্তু নগরীতে ভাষা দিয়ে তৈরি ভাস্কর্যগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে। নেই সংস্কারের গুরুত্ব৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৫
সিগন্যাল বা জেব্রা ক্রসিং কোনো কিছুর নিয়ম মানুষ মানে না৷ তাই ট্রাফিক পুলিশ এভাবে দড়ি বেঁধে রাখেন৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সরণি থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৫
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতালে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারীদের সঙ্গে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৫
মঙ্গলবার সারা দেশে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রাজধানীর বাইরে যেতে তাই উপচে পড়া ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে। ছবিটি বেলা সোয়া তিনটার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৫
মাসব্যাপী একুশে বইমেলার শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল বইপ্রেমীদের ভিড়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম