বিলা আলিয়াঙ্কা বস্তিতে মাদকের ডিলারদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর টহল। রিও ডি জেনিরো, ব্রাজিল, ২৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ১৯
ঝুঁকি নিয়ে পিকআপভ্যানে করে শিক্ষার্থীরা যাচ্ছে বনভোজনে। এই মৌসুমে প্রায় প্রতিদিনই এমন দৃশ্য চোখে পড়ে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ধাপ এলাকা, রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর, ২৮ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
পরিবহন মালিক-শ্রমিকদের দু’পক্ষের দ্বন্দ্বের জেরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ১১ জেলার বাস চলাচল বন্ধ থাকায় রংপুর থেকে ঢাকাগামী বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড, রংপুর সদর, ২৮ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
প্রথম আলো বন্ধুসভা আয়োজিত রাজশাহীতে তিন দিনব্যাপী বইমেলার স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি তোলা। ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৯
গাছে ছোট কাঁঠাল আর মুচি। কাটাছড়ি, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
ফাল্গুনে গাছপালা পুরোনো পাতা ঝেড়ে ফেলে সাজে সবুজে সবুজে। আর শুকনো পাতাগুলো হয় গ্রামীণ জীবনে অন্যতম জ্বালানির জোগান। সাধারণত বাড়ির বউ-ঝিরা এসব পাতা সংগ্রহ করে থাকেন। তেমনি এক নারী ব্যস্ত শুকনো পাতা সংগ্রহে। ভরতকাঠি, নলছিটি, বরিশাল, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
১৩ / ১৯
মধ্য ফাল্গুনে হঠাৎ ভারী কুয়াশা। সামান্য দূরের কিছু দেখতেও বেগ পেতে হচ্ছে চালকদের। দেশের কোথাও কোথাও এ অবস্থা চলছে অনেক বেলা পর্যন্ত। সকাল সাড়ে সাতটায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৃশ্য। গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ২৮ ফেব্রুয়ারি। ছবি: এম রাশেদুল হক
১৪ / ১৯
এই চুল্লিগুলোতে ইট নয়, প্রস্তুত করা হয় কাঠ কয়লা। কাঁচা গাছ পোড়ানোর পর যে কয়লার সৃষ্টি হয়, তা ক্রয় করে নিয়ে যান পরিবেশবিধ্বংসী ইটভাটার মালিকেরা। এমনই একটি কয়লাভাটার ৩৮টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। কুতুবদিয়া, কালিয়াকৈর, গাজীপুর, ২৮ ফেব্রুয়ারি। ছবি: মাসুদ রানা
১৫ / ১৯
শিমুল ডালে শামুকখোল পাখি। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) দৃষ্টিতে এরা ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতির অন্তর্ভুক্ত। আশঙ্কাজনকভাবে এদের বিলুপ্তি না ঘটলেও হরহামেশা দেখা মেলা ভার। এরা বাংলাদেশের স্থায়ী পাখি। শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
এই তো কদিন পরই বর্ষাকাল। তখন ব্যস্ত সময় কাটাতে হবে। জালের রং করতে গাব দেওয়ার এখনই সময়। উত্তর শোভারামপুর, ফরিদপুর সদর। ছবি: আলীমুজ্জামান
রাজধানীর সড়কে প্রায়ই বেপরোয়া গাড়ি চালানোয় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুটি বাসের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাসের কর্মীরা অপর বাসটি থামিয়ে চালককে জানালা থেকেই মারধর করেন। শিশুপার্কের সামনে, শাহবাগ, ২৮ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
১৯ / ১৯
রাজধানীর পূর্ব বাসাবো বাজার সড়কে দীর্ঘদিন ধরে সুয়ারেজ লাইনের কাজ হয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু স্লাব বসানো ও মাটি না সরানোয় ভোগান্তিতে স্থানীয় মানুষ। ২৮ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার