এক ঝলক (২৮ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আকন্দ গাছে ফুল ফুটেছে। ছবিটি ময়মনসিংহ শহরের কাঠগোলা বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৫
সবুজ ধান খেতের মাঝ দিয়ে আইল ধরে হেঁটে যাচ্ছে দুই শিশু। ছবিটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বকশীমূল গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ২৫
শিশুরা মেতেছে ক্যারাম খেলায়। ছবিটি ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ২৫
ডোবায় নেমে খাবার খুঁজছে তিনটি হাঁস। ছবিটি গত শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাটকাঠি গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান

৫ / ২৫
মেসেডোনিয়ার সীমান্ত-সংলগ্ন গ্রিসের একটি গ্রামে সম্প্রতি অস্থায়ী শিবির থেকে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণের সময় সেখানে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা ভিড় করে। ছবি: রয়টার্স

৬ / ২৫
গাছে গাছে বড় হচ্ছে আম। ছবিটি বগুড়া শহরের এডওয়ার্ড পার্ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৫
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নোয়াখালীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ছবিটি আজ সোমবার নোয়াখালী শহরের টাউন হল মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো

৮ / ২৫
যেন গাছে বসে মুগ্ধ হয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছে পাখিটি। ছবিটি বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৫
বাঁশের তৈরি কুলা, ডালা ফেরি করে বিক্রি করতে বের হয়েছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৫
ধান খেতের মাঝ দিয়ে আইল ধরে ছাগল নিয়ে যাচ্ছে দুই শিশু। ছবিটি বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামে গতকাল রোববার রাতে আগুনে ১০টি পরিবারের ১৮টি ঘর পুড়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছে নিঃস্ব পরিবারগুলো। ছবি: রাশেদুল হক

১২ / ২৫
চৈত্রের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে আজ হঠাৎ​ করেই নামে বৃষ্টি। স্বস্তির সঙ্গে দুর্ভোগও পোহাতে হয় ঘরের বাইরে থাকা মানুষদের। দুর্ভোগে পড়ে স্কুল থেকে জুতা হাতে বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। ছবিটি কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউর কাত্যায়নী কালিবাড়ির সামনে থেকে তোলা। ছবি: এম সাদেক

১৩ / ২৫
রংপুর জিলা স্কুলের মাঠ দখল করে জেলা পরিষদের ‘বঙ্গবন্ধু চত্বর’ নামের ভবন নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আজ মানববন্ধন করে। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। ছবি: প্রথম আলো

১৫ / ২৫
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর বড় বাজারে থরে থরে সাজানো হয়েছে চালকুমড়া। এটি রাজধানীর অন্যতম প্রধান পাইকারি সবজির বাজার। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
১৬২৩ খ্রিষ্টাব্দে নির্মিত মুসা খান মসজিদটির অবস্থা শোচনীয়। অনিন্দ্য এই স্থাপনাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। মসজিদের বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। ছবিটি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
রাজধানীর হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর অংশ দিয়ে রাস্তা পারাপার নিষেধ। নির্দেশ না মেনে ঝুঁকি নিয়ে অনেকে এভাবেই উঁচু বেড়া টপকে রাস্তা পার হন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৫
সিলেটে আজ সোমবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রিকশায় করে বাড়ি ফিরছে তিন বান্ধবী। ছবিটি সিলেট নগরের বারুতখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৫
নিজের গরুগুলোকে গোসল করাতে ব্যস্ত এক ব্যক্তি। ছবিটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের কালীগঙ্গা নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২০ / ২৫
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে আজ সোমবার আসগর আলী হাসপাতালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। ছবি: মনিরুল আলম

২১ / ২৫
চৈত্রের খরতাপে স্বস্তি হয়ে নামল বৃষ্টি। আজ দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টি হয়েছে, যা গত কয়েক দিনের দাবদাহের পর রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৫
রাজধানীর মতিঝিলে রাস্তার ওপর আনারসের পসরা সাজিয়ে বসেন একজন বিক্রেতা। অপেক্ষা করেছেন ক্রেতার। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
রাস্তার পাশে পার্কিং নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে প্রায় প্রতিদিনের মতো আজ সোমবারও এভাবে সারিবদ্ধভাবে বাস রাখা হয়। এতে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৫
ইস্টার সানডে উপলক্ষে ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে ওঠেন লোকজন। ​ছবিটি হাঙ্গেরির সিজানা এলাকা থেকে আজ ২৮ মার্চ তোলা: রয়টার্স

২৫ / ২৫
ইস্টার উদ্‌যাপন উপলক্ষে দক্ষিণ ফ্রান্সের বেসিয়ার্সের মেইন স্কয়ারে বিশাল অমলেট বানানোর আয়োজন করে জায়ান্ট অমলেট ব্রাদারহুড-এর সদস্যরা। আজ ২৮ মার্চ সেখানে ১৫ হাজার ডিম দিয়ে তৈরি করা হয় ​এ অমলেট। ছবি: এএফপি