এক ঝলক (২৮ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
গাছে সবুজ পাতার ফাঁকে বসে এক কাঠঠোকরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ২৫
কুমড়ো ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৫
ধানখেতের মাঝ দিয়ে ছুটছে এক শিশু। ছবিটি আজ মঙ্গলবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৫
গাছের ডালে বসে কী দেখছে পাখিটি? ছবিটি আজ মঙ্গলবার খুলনার বিএল কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
সাতসকালে বোরো খেতে সেচের পানিতে হাত-মুখ ধুচ্ছে শিশুটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৬ / ২৫
কচুগাছে বসে আছে লাল ফড়িং। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকার রেললাইনের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৭ / ২৫
গাছে ফুটেছে সূর্যমুখী ফুল। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৮ / ২৫
ঘুড়ি কাটাকাটি খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ২৫
২০১৪ সালের ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে সি সিওল নামের যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। এতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। যাদের বেশির ভাগই ছিল শিক্ষার্থী। নিখোঁজ ছিল অনেকে। সেই ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা আজ সাগরে ফুল ছড়িয়ে তাদের স্মরণ করেন। ছবি: রয়টার্স

১০ / ২৫
জাপানে তুষারধসে গতকাল সোমবার আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। উচ্চবিদ্যালয় পর্যায়ের ওই ছাত্রছাত্রীরা পর্বতারোহণে গিয়েছিল। সেখানে আরও কেউ আছে কি না, তা দেখতে ড্রোন ব্যবহার করছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

১১ / ২৫
২০১৪ সালের ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে সি সিওল নামের যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। এতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। যাদের বেশির ভাগই ছিল শিক্ষার্থী। নিখোঁজ ছিল অনেকে। তাদের স্মরণে আজ মঙ্গলবার জিন্দো বন্দরে হলুদ বেলুন ওড়ানো হয়। ছবি: রয়টার্স

১২ / ২৫
চীনের স্যানদং প্রদেশের জাওঝুয়াংয়ে এপ্রিকট ফুলের বাগানে অপেরা পোশাকে ছবি তুলতে পোজ দেন এক পর্যটক। ছবিটি ২৬ মার্চ তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৫
ওয়াশিংটনে কৃত্রিম জলাধার টাইডাল বাসিনের পাশে ফুটে থাকা চেরি ফুলের সঙ্গে কিমোনো পরে ছবি তুলছেন দুজন। গতকাল সোমবার কুয়াশা ঢাকা সকালবেলা ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স

১৪ / ২৫
প্রচণ্ড বৃষ্টিতে পেরুতে বন্যা দেখা দিয়েছে। এতে পিওরা শহরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার মধ্যে গতকাল সোমবার এক নারীকে টায়ারে ভাসিয়ে রাস্তা পার করে দিচ্ছেন প্রতিবেশীরা। ছবি: রয়টার্স

১৫ / ২৫
প্রচণ্ড বৃষ্টিতে পেরুতে বন্যা দেখা দিয়েছে। এতে পিওরা শহরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে অনেককেই ঘরবাড়ি ছাড়তে হয়েছে। এই ছোট্ট শিশুটিকে একটি বালতিতে করে ভাসিয়ে নিয়ে আসা হয়। একপর্যায়ে ক্লান্ত হয়ে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। ছবি: রয়টার্স

১৬ / ২৫
মঙ্গলবার সকালে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালায় র‍্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার টন জাটকা জব্দ করে দুজনকে এক মাস করে কারাদণ্ড এবং মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের বাংলামোটর অংশের ম্যানহোলের ঢাকনা নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৫
মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য রাজধানীর বেগম রোকেয়া সরণি কেটে রাখা হয়েছে। এতে প্রশস্ত এই সড়কটি সংকুচিত হয়ে গেছে। এরপরও সেখানে সড়ক উন্নয়নের কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবিটি আজ মঙ্গলবার আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গণপরিবহনগুলোর অবস্থাও ভালো নয়। বিশেষ করে দূরপাল্লার শিক্ষার্থীবাহী বাসগুলোর অবস্থা বেশি খারাপ। এই বাসটি নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। ছবিটি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
রাজধানীর বাজারগুলোতে নতুন তরমুজ আসা শুরু করেছে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ফলের আড়ত থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
‘বাংলাদেশি নারীর গল্প’ আয়েশা সিদ্দিকার চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার রাজধানীর ইএমকে সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান সেন্টার। ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২২ / ২৫
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো ভবনে অগ্নি নির্বাপণ মহড়া করা হয় ৷ দ্রুত আগুন থেকে বাঁচতে কী কী করণীয় তা মহড়ায় দেখানো হয় ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২৩ / ২৫
নেত্রকোনার দুর্গাপুরে বিরল প্রজাতির এই বানরটি আটক করা হয়েছে। ছবি: পল্লব চক্রবর্তী

২৪ / ২৫
সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার কথা জানান সেনা গোয়েন্দা পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। সিলেটের জালালাবাদ সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ

২৫ / ২৫
সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শেষ হয় মঙ্গলবার। টানা চার দিনের অভিযানে আতিয়া মহল বাড়িটি রূপ এখন এমন। বোমা-গ্রেনেড ও গুলিতে এমন রূপ নিয়েছে আতিয়া মহল। ছবি: আনিস মাহমুদ