এক ঝলক (২৮ মার্চ ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
আস্ত এক বটফল মুখে তুলে নিয়েছে কোকিল। বটফল চৈত্র মাসে পাকে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ

২ / ২০
বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি রয়াল ক্যারিবিয়ান ক্রুজেস। প্রমোদতরিটি আন্তর্জাতিকভাবে তুলে ধরার জাঁকালো অনুষ্ঠানে সাজিয়ে রাখা হয়েছে নানা মিষ্টান্ন। মালাগা, স্পেন, ২৭ মার্চ। ছবি: রয়টার্স

৩ / ২০
চৈত্রের কাঠফাটা রোদে হাঁপিয়ে ওঠে প্রাণ। তাই সুযোগ পেয়ে সিলেটের কিনব্রিজে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন একজন। কিনব্রিজ, সিলেট, ২৮ মার্চ। ছবি: আনিস মাহমুদ

৪ / ২০
বরিশাল নগরের ভাটিখানা এলাকায় এখনো হনুমানের দেখা মেলে। বনে খাদ্য সংকটের কারণে হনুমানগুলো লোকালয়ে ছুটে আসে। বরিশাল, ২৮ মার্চ। ছবি: জামিল খান

৫ / ২০
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। ভোট উপলক্ষে এদিন নেচে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক নারী। কায়রো, মিসর, ২৭ মার্চ। ছবি: এএফপি

৬ / ২০
বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাগুয়ার এবার এনেছে নতুন চালকবিহীন গাড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে এই গাড়ি প্রদর্শিত হচ্ছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৭ মার্চ। ছবি: রয়টার্স

৭ / ২০
বিপণিবিতানে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে রাশিয়ার ক্রেমলিন টাওয়ারের কাছে ফুল, মোমবাতি ও খেলনা রেখেছেন সাধারণ মানুষ। মস্কো, রাশিয়া, ২৭ মার্চ। ছবি: এএফপি

৮ / ২০
রাঙামাটির অনেক এলাকায় চলাচলের একমাত্র বাহন নৌকা। তাই বর্ষা এলে নতুন নৌকা তৈরির হিড়িক পরে। ত্রিপুরা পাড়া, বালুখালী রাঙামাটি সদর, ২৮ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ২০
মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে লুফথানসার একটি উড়োজাহাজ মেরামত করা হচ্ছে। মাল্টা, ২৭ মার্চ। ছবি: রয়টার্স

১০ / ২০
রসুনের খেতে ফুল ধরেছে। এই ফুল থেকেই তৈরি হবে রসুনের চারা। টেবুনিয়া এলাকা, পাবনা সদর, ২৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ

১১ / ২০
খেত থেকে আলু তুলছেন শ্রমিকেরা। পুরুষের পাশাপাশি নারীও মাঠে শ্রম দিচ্ছেন। সারা দিন আলু তোলার কাজ করে একজন নারী ১৫০ টাকা মজুরি পান। সাবগ্রাম ছাতিয়ানতলা, বগুড়া সদর, ২৮ মার্চ। ছবি: সোয়েল রানা

১২ / ২০
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করেই বহুতল ভবন রং করার কাজ করছেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে তাঁরা দৈনিক ৭০০ টাকা মজুরি পান। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। কান্দিরপাড়, কুমিল্লা, ২৮ মার্চ। ছবি: এমদাদুল হক

১৩ / ২০
করমচার মৌসুম এখন। তাই ফুটতে শুরু করেছে করমচা ফুল। স্যার ইকবাল সড়ক, খুলনা, ২৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্যরা। মামলা প্রত্যাহারের দাবিতে তারা বুধবার এ কর্মসূচি পালন করে। রাজশাহী, ২৮ মার্চ। ছবি: শহীদুল ইসলাম

১৫ / ২০
জলাশয়ে পানি কম, জন্মেছে কচুরিপানা। সেই কচুরিপানায় ফুটেছে চোখজুড়ানো ফুল। তৈলকূপি বাজার এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২৮ মার্চ। ছবি: এমদাদুল হক

১৬ / ২০
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে। যদিও এখনো মেলা উদ্বোধনের দিন ধার্য হয়নি। সার্কিট হাউস মাঠ, খুলনা, ২৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২০
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে ২৯ মার্চ নির্বাচন হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন কমিশন। নিজের অস্ত্রটি পরীক্ষা করে নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। ফরিদপুর পুলিশ লাইন, ফরিদপুর, ২৮ মার্চ। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২০
বুধবার থেকে শুরু হলো সত্যেন সেন গণসংগীত উৎসব। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত উৎসবের শুরুতে সমবেত গান করেন শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২৮ মার্চ। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ২০
পাতায় ঝুলে আছে দুটি প্রজাপতি। চরশরৎ এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৮ মার্চ। ছবি: ইকবাল হোসেন

২০ / ২০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৮ মার্চ। ছবি: আনিস মাহমুদ