এক ঝলক (২৮ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
রমজানের প্রথম দিনে সিলেট নগরের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রীর দোকানগুলোতে জমে উঠে বেচাকেনা। ছবিটি আজ রোববার বিকেলে নগরের আম্বরখানা মোড় এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ৩১
প্রথম রোজা থেকেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: সাজিদ হোসেন

৩ / ৩১
সাধারণত গরু বা মহিষ দিয়ে জমিতে মই দেওয়া হয়। কিন্তু সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পাওয়ার টিলারের সঙ্গে দড়ি বেঁধে মই দিচ্ছেন এই কৃষক। ছবিটি রোববার পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধর্মগাছা গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ৩১
অপরাজিতা ফুল প্রথম আবিষ্কৃত হয়েছিল মালাক্কা উপসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ থেকে। ছবিটি কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে তোলা। ছবি: প্রবীর কুমার পাল

৫ / ৩১
গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল। ছবিটি রোববার সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ৩১
সড়কের ধারে ফুটে আছে গোলাপি জবা ফুল। ছবিটি রোববার বগুড়া শহরের মাটিডালি বেইলি সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩১
পাকুড় গাছের ফল খাচ্ছে হলদে বউ বা বিনি বউ পাখি। ছবিটি রোববার রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩১
আজ রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথমে গুঁড়ি গুঁড়ি, পরে ঝুম বৃষ্টি শুরু হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৯ / ৩১
কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে চর জেগেছে। শুকনো চরে পড়ে আছে নৌকা। চরে গর্ত খুঁড়ে কী যেন করছে এক শিশু! ছবিটি শনিবার রাঙামাটি শহরতলির কাটাছড়ি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ৩১
রমজান মাসে টুপির চাহিদা বাড়ে। বিক্রির জন্য টুপি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ছবিটি রোববার দুপুরে সিলেট নগরের সিটি পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ৩১
গনগনে দুপুরে ক্লান্ত শরীর নিয়ে সিলেট নগরের কিনব্রিজের রেলিংয়ে ঘুমিয়ে পড়েছেন দুই ব্যক্তি। ছবিটি শনিবার তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ৩১
পাবনার ঈশ্বরদীর হাটে উঠেছে সুস্বাদু ও জনপ্রিয় বোম্বাই লিচু। ছবিটি রোববার সকালে ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা লিচু হাট থেকে তোলা। ছবি: মাহাবুবুল হক

১৩ / ৩১
ইউক্রেনের কিয়েভে ঐতিহ্যবাহী নকশি করা পোশাকে বিড়ালকে সাজিয়েছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

১৪ / ৩১
পবিত্র রমজানের চাঁদ। ছবিটি শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ৩১
ভেনেজুয়েলার কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভে বাসায় তৈরি গ্যাস মাস্ক নিয়ে বেরিয়েছে মেয়েটি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

১৬ / ৩১
জি ৭ সম্মেলনে যোগ দিতে ইতালির সিসিলিতে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সিগোনেলায় নেভাল এয়ার স্টেশন থেকে ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ৩১
সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড়। ছবিটি রোববার সকালে রাজধানীর রামপুরার ওয়াপদা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩১
শুরু হয়ে গেছে রমজান মাস। ইফতারের জন্য প্রয়োজনীয় সবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি রোববার সকালে রাজধানীর রামপুরা বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩১
ধুলায় আচ্ছন্ন রাজধানীর গোটা ডিআইটি সড়ক। দীর্ঘমেয়াদি সড়ক খোঁড়াখুঁড়ির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবিটি রামপুরা বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩১
গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ৩১
কৃষকদের কাছ থেকে পাইকারিতে করলা কিনে ‘ঢোপ’ সাজাচ্ছেন ব্যাপারিরা। এই করলা ঢাকার বাজারে নেওয়া হবে। বগুড়ায় প্রতি মণ করলার দাম ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ছবিটি রোববার বগুড়া সদর উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩১
বিক্রির জন্য হাঁসের বাচ্চা নিয়ে হাটে এসেছেন খামারি। ছবিটি রোববার রংপুর শহরের লালবাগ হাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ৩১
আজ রোববার দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩১
প্রখর রোদে সিলেটের সুরমা নদীতে মাছ ধরতে বের হয়েছেন দুই জেলে। ছবিটি রোববার দুপুরে সিলেট নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩১
সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রোববার দুপুরে সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ছবি: সাজিদ হোসেন

২৬ / ৩১
পুরান ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী ইফতার-সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি রোববার বিকেলে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৭ / ৩১
রোজার প্রথম দিন আজ রোববার অফিস ছুটির পর রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। ছবিটি  বিকেলে বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩১
রোববার চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। দামে কারসাজির অভিযোগে এ সময় বেশ কিছু দোকানদারকে জরিমানা করা হয়। ছবি: জুয়েল শীল

২৯ / ৩১
প্রথম রোজায় পরিবারের সবার সঙ্গে ইফতারে অংশ নিতে সাধারণ মানুষ ছিলেন ঘরমুখী। গণপরিবহনে উঠতে অনেকেই রীতিমতো প্রতিযোগিতায় নামেন। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩০ / ৩১
যশোরে রোজার প্রথম দিনে ইফতারের বাজার ছিল জমজমাট। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফুটপাতের পাশাপাশি নামীদামি হোটেল রেস্টুরেন্টে ছিল বাহারি সব ইফতারের আয়োজন। ছবিটি আজ রোববার বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তোলা। ছবি : এহসান-উদ-দৌলা

৩১ / ৩১
ভাস্কর্য নিয়ে ‘অপপ্রচারে’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কাপড় বেঁধে দিয়েছে ছাত্র ইউনিয়নের কর্মীরা। ছবিটি রোববার তোলা। ছবি : সাইফুল ইসলাম