রংপুরে তিস্তা নদীতে পানি বেড়েছে। কয়েক দিন এখানে ছিল বালুচর। নতুন পানিতে মাছের সন্ধানে কয়েকজন। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ মে। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
দূষণের কারণে যমুনা নদীতে তৈরি হয়েছে এই ফেনা। নয়াদিল্লি, ২৮ মে। ছবি: এএফপি
৪ / ১৬
ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে সারা বছরই পানি জমে থাকে। বড় বড় গর্ত নির্দেশ করতে স্থাপন করা হয়েছে লাল নিশান। দক্ষিণ বনশ্রী, এল ব্লক, খিলগাঁও, ঢাকা, ২৮ মে। ছবি: আবদুস সালাম
৫ / ১৬
পুকুরের মাঝখানে ভেসে থাকা বাঁশের ওপর বসে একটু জিরিয়ে নিচ্ছে হাঁসটি। পুকুরের পানিতে পড়েছে তার ছায়া। বড়কামতা গ্রাম, দেবীদ্বার উপজেলা, কুমিল্লা, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
৬ / ১৬
বাইরে প্রচণ্ড গরম। কাঠফাটা রোদে ঘরের বাইরে বেরোনোই যেন দায়। জীবিকার তাগিদে রিকশাভ্যানের সামনে ছাতা টাঙিয়ে বের হয়েছেন এক চালক। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ২৮ মে। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
বিশাল এই হাতির নাম ‘বীর বাহাদুর’। একে নিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করা হয়। গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ২৭ মে। ছবি: রাশেদুল হক
৮ / ১৬
পবিত্র রমজান মাসে মসজিদে পরিবেশন করা হচ্ছে ইফতার। বানতুল, ইউগিয়েকার্তা, ইন্দোনেশিয়া, ২৭ মে। ছবি: এএফপি
৯ / ১৬
ভাজা হচ্ছে জিলাপি। ইফতারের অন্যতম অনুষঙ্গ এই মিষ্টি। শালগাড়িয়া, পাবনা, ২৮ মে। ছবি: হাসান মাহমুদ
ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে রূপচাঁদা-প্রথম আলো পুরস্কার ২০১৭। আজ সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ও আয়োজকদের সঙ্গে পুরস্কার পাওয়া ক্রীড়াবিদেরা। ঢাকা, ২৮ মে। ছবি: তানভীর আহাম্মেদ