শরতের ভোরে কুয়াশা-ঢাকা ধোঁয়াশা প্রকৃতি। ছবিটি গতকাল রোববার রাঙামাটি সদরের চংড়াছড়ি পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
যুক্তরাষ্ট্রে সপ্তম সার্ফ সিটি সার্ফ ডগ প্রতিযোগিতায় এক কুকুরের সার্ফিং। ছবিটি রোববার ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকত থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস কাউবয়েজ ও আটলান্টা ফ্যালকনসের মধ্যে রাগবি খেলা চলাকালে ডালাস কাউবয়েজের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি গতকাল রোববার আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের কর্মসূচিতে বাধা দেয়। ছবিটি আজ দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৬ / ১৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাশেই সংগ্রামপুঞ্জির সামনে মেঘালয় পাহাড়ের এই জলপ্রপাতে বেড়ে গেছে পর্যটকদের আনাগোনা। স্থানীয় লোকজন এটির নাম দিয়েছেন মায়াবী ঝর্না। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৭ / ১৯
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পলাশপুর এলাকার একটি বাগান থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৯
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন হাজার হাজার মানুষ। রাজধানীর সড়কগুলো তাই এখন বেশ ফাঁকা। ফাঁকা সড়কে স্কেটিং করছেন এই তিন তরুণ। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৯
ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষগুলো ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন। চাঁদপুর থেকে আসা এই যাত্রী সঙ্গে করে নিয়ে এসেছেন দেশি মোরগ। ছবিটি আজ সোমবার বেলা আড়াইটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৯
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় দেশি পণ্যের দোকানে শিক্ষার্থীদের ভিড়। ছবিটি আজ সোমবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৯
ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়ে সহকর্মীর সঙ্গে কোলাকুলি করছেন দুই পুলিশ সদস্য। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৩ / ১৯
সিলেটের রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজি সড়ক ছোট-বড় গর্তে ভরপুর। ঝুঁকি নিয়ে চলছে যানবাহনগুলো। ছবিটি গতকাল রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর এলাকা থেকে তোলা। ছবি: প্রণঞ্জয় বৈদ্য, বিশ্বনাথ (সিলেট)
১৪ / ১৯
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতায় মধুখালী উপজেলা ও চরভদ্রাসন উপজেলা দল। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৫ / ১৯
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে আসতে শুরু করেছেন নগরবাসী। ছবিটি আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৬ / ১৯
বাস দুটি পাল্লা দিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে আজ বিকেল চারটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম
১৭ / ১৯
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো আগের মতো গাড়ি চলাচল শুরু হয়নি। তাই বড় সড়কগুলোতে নিষেধাজ্ঞা থাকলেও চলছে রিকশা। ঈদের ছুটির আমেজ থাকায় এমন চিত্র অনেক ভিআইপি সড়কে দেখা গেছে। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে সোমবার তোলা। ছবি: মনিরুল আলম
১৮ / ১৯
মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছে এই পরিবার। চালক হেলমেট পরলেও বাকিদের নেই। অনেকে ঝুঁকি নিয়ে এভাবে চলাচল করে। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে আজ সোমবার তোলা। ছবি: মনিরুল আলম
১৯ / ১৯
গুলশানে মিসরীয় দূতাবাসের কাছে গুলিবিদ্ধ হয়ে ইতালীয় নাগরিক মৃত্যুতে আলামত সংগ্রহ করছেন পুলিশের সদস্যরা। ছবি: সাইফুল ইসলাম