সপরিবারে কানাডা সফরে আছেন ব্রিটিশ রাজপরিবারের বধূ ক্যাথরিন। ব্রিটিশ কলাম্বিয়ায় খাবারের প্রতিযোগিতায় গিয়ে সুশি চেখে দেখছেন তিনি। ছবি: রয়টার্স
২ / ১৭
টাইফুনের কারণে জলাবদ্ধ সড়কে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি তাইওয়ানের পূর্বাঞ্চল হুএলিয়েন থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৭
মার্কিন নির্বাচন কতটা জমে উঠেছে তার প্রমাণ হতে পারে এই পিৎজা দুটি। পিৎজায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখাবয়ব। ছবি: রয়টার্স
৪ / ১৭
জিম্বাবুয়ের হারারেতে পুলিশের সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেলে আক্রান্ত হয় শিশুটি। এক নারী পানি ঢেলে শিশুটির যন্ত্রণা লাঘবের চেষ্টা করছেন। ছবি: রয়টার্স
৫ / ১৭
যুক্তরাজ্যের লন্ডনে মেঘলা দিনে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে বিমানটি। ছবি: রয়টার্স
৬ / ১৭
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সামুন্দার জান। সেখানে জাল পেতে মাছ ধরছেন এক জেলে। ছবিটি বুধবার সকালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৭
ঘেরে মাছের খাবার ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি খুলনার রায়েরমহল এলাকা থেকে বুধবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
সাত সকালে বাড়ির উঠানে মাটির জিনিস শুকানোর কাজে হাত লাগিয়েছে শিশুটিও। ছবিটি বুধবার বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ১৭
শিকারের খোঁজে পানকৌড়িটি। ছবিটি খুলনার রায়েরমহল এলাকা থেকে বুধবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৭
বাংলা একাডেমিতে আজ বুধবার সকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: মনিরুল আলম
১১ / ১৭
কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: মনিরুল আলম
১২ / ১৭
বিশাল সবুজ মাঠের পাশে খালে নেমেছে একদল মহিষ। খালের পানিতে গা ভাসিয়ে আছে মহিষগুলো। ছবিটি সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৭
রাজধানীর শাহবাগ মোড়ে বেশির ভাগ যানবাহন সিগনাল অমান্য করে চলে। একটি অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে পার হওয়ার জন্য সিগনাল দেখালে বাসচালক সাইড দিতে চাচ্ছিল না। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৭
বুধবার বেলা ১১টার দিকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ আনা হয় রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানে এই ক্ষণজন্মা সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। শ্রদ্ধা শেষে লেখকের স্ত্রী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হককে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন লেখকের একজন অনুরাগী। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দ শামসুল হকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সব্যসাচী লেখকের কফিনের পাশে তাঁর নাতি। ছবি: আবদুস সালাম
১৬ / ১৭
বুধবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সব্যসাচী লেখক সৈয়দ হকের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আবদুস সালাম
১৭ / ১৭
বুধবার দুপুরে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর এলিফ্যান্ট রোডের মোতালিব প্লাজায় অভিযান চালায় র্যাব-২ ও বিটিআরসির একটি দল। এ সময় বেশ কিছু দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় এক কোটি টাকা মূল্যের নকল মোবাইল ফোন জব্দ করা হয় এবং প্রায় ২০ লাখ টাকার জরিমানা করা হয়। ছবি: আবদুস সালাম