সিসিটিভি ক্যামেরার খুঁটি ছেয়ে গেছে লতাপাতায়। অনেক দিন থেকে এমন অবস্থা হলেও দেখার যেন কেউ নেই। ফার্মগেট, ঢাকা, ২৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২ / ৯
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এই কাতলা মাছটি। তাঁদের কাছ থেকে কিনে মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর মাছটি আনেন মাছবাজারে। বিক্রি করেন ২৫ হাজার টাকায়। বনরূপা মাছবাজার, রাঙামাটি শহর, ২৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
বিদ্যুতের বাল্বের ওপর বসে আছে এক শালিক। য়ংড বৌদ্ধ বিহার এলাকা, খাগড়াছড়ি শহর, ২৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
৬ / ৯
ঘরের টিনের চালে বসে আছে কবুতর। য়ংড বৌদ্ধ বিহার এলাকা, খাগড়াছড়ি শহর, ২৭ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
৭ / ৯
রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে স্থাপন করা হচ্ছে মেট্রোরেল প্রকল্পের একাধিক সাইট অফিস। অনির্দিষ্টকালের জন্য জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পার্কটি। ফার্মগেট, ঢাকা, ২৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
৮ / ৯
‘বিশ্বরঙ’ আয়োজিত ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠানে ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলদের সঙ্গে ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। যমুনা ফিউচার পার্ক, ২৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
৯ / ৯
‘বিশ্বরঙ’ আয়োজিত ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠানে ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলরা। যমুনা ফিউচার পার্ক, ২৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার