এক ঝলক (২৮ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মসূচির টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন নারী-পুরুষ ও তরুণ তরুণীরা। কুমার সুমিত রায় জিমনেসিয়াম হল, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শেখ হাসিনার প্রতিকৃতি আঁকছে খুদে শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর, ২৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা দেওয়া হয়। নিবন্ধন করা ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। মধ্য গাজীপুর কমিউনিটি ক্লিনিক, চাঁদপাশা ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৪ / ১৬
ঘোড়ায় চড়ে ঘুরবেন—এই শখ থেকে প্রায় এক বছর আগে ৪ হাজার টাকায় একটি ঘোড়ার বাচ্চা হাট থেকে কেনেছেন মুজিবুর রহমান। সেই ঘোড়া প্রশিক্ষিত করতে গ্রামের মেঠোপথে ঘুরছেন তিনি। মধ্যক্যাতুলীগ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৬
গ্রাম থেকে দুধ কিনে পাতিলে ভরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন গোয়ালা বিলজার হোসেন। তিনি প্রতি লিটার দুধ ৫০ টাকায় বিক্রি করেন। পাঁচক্যাতুলী গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
করোনা পরিস্থিতি ও ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার পর থেকে এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা এমসি কলেজ ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে আগামী ১ অক্টোবর। চলছে তারই প্রস্তুতি। বন্ধ থাকা ছাত্রাবাস পরিষ্কার করছেন শ্রমিকেরা। এমসি কলেজ ছাত্রাবাস, সিলেট, ২৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
টিকা নিতে কুমিল্লা সদর হাসপাতালে নারী-পুরুষদের দীর্ঘ লাইন। সদর হাসপাতাল, কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ১৬
রাইড শেয়ারিং পরিষেবাকে শ্রমিক ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যেই ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টা স্বেচ্ছায় কর্মবিরতি পালন ও মানববন্ধন করে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৬
সমুদ্র থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা। সাহেরখালী ঘাট, মিরসরাই, ২৮ সেপ্টেম্বর
ছবি: ইকবাল হোসেন
১০ / ১৬
বনের শেষ প্রান্তে সাঁওতালদের বসবাস। রান্নার জন্য বন থেকে জ্বালানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক সাঁওতাল নারী। সিংড়া জাতীয় উদ্যান, ভোগনগর, বীরগঞ্জ, দিনাজপুর, ২৮ সেপ্টেম্বর
ছবি: রাজিউল ইসলাম
১১ / ১৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন উত্তেজিত স্থানীয় জনতা। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আউটার রিংরোড, আকমল আলী সড়ক, ইপিজেড, চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১২ / ১৬
ছয় মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন গাজীপুরের মো. গিয়াস উদ্দিন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় কাজে ফিরতে পারছেন না তিনি। কবে নাগাদ এ পরীক্ষা চালু হবে, তা জানতেই মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে এসেছেন। কষ্টের কথা বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত রক্তদান কর্মসূচিতে রক্ত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান। সার্কিট হাউস, বরিশাল, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ১৬
বন ঘেঁষে বয়ে চলা নর্ত নদীতে মাছ ধরছেন এক জেলে। সিংড়া জাতীয় উদ্যান, বীরগঞ্জ, দিনাজপুর, ২৮ সেপ্টেম্বর
ছবি: রাজিউল ইসলাম
১৫ / ১৬
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বন্দর অভিমুখী ৬০২ কনটেইনার এক্সপ্রেসের দুটি কোচ ফৌজদারহাট স্টেশনে লাইনচ্যুত হয়। ফৌজদারহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৬ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫টি জেলেনৌকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। মুলফৎগঞ্জ ঘাট, নড়িয়া, ২৮ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ