পাহাড়ে হেমন্তের ভোর উপভোগ করছেন দুজন। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ফুরমোন পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
খোদাই করা মিষ্টিকুমড়ার লণ্ঠনের ওপর বসে আছে এক প্যাঁচা। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ৩১ অক্টোবর হ্যালোইন উৎসবে সন্ধ্যায় জেগে ওঠে প্রেতাত্মারা। এসব অশুভ আত্মা ঠেকাতে বাড়ির সামনে বিভিন্ন আদলে খোদাই করা মিষ্টিকুমড়ার ভেতর আলো জ্বেলে রাখা হয়। ছবিটি শুক্রবার ইতালির কুমিয়ানায় জুম তিরনো জু অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২১
পাবনার বিসিক শিল্পনগরীর পুকুরে এক শৌখিন মাছশিকারির বড়শিতে আটকে গেছে মাছ। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: হাসান মাহমুদ
৪ / ২১
চীন ফ্যাশন উইকে নকশা করা ম্যারি মা’র নকশা করা পোশাকে রানওয়েতে এক মডেল। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
৫ / ২১
ম্যারিমা কালেকশনের্ পোশাকে এক মডেল। ছবিটি বেইজিংয়ের চীন ফ্যাশন উইকের প্রদর্শনী থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ২১
বিশাল মিস্টিকুমড়া কেটে এতে ফুটিয়ে তোলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। নকশাকার হলেন মাস্টার কার্ভার ম্যাকমাহন। ছবিটি গতকাল শুক্রবার নিউইয়র্কের চেলসি মার্কেট থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২১
থাইল্যান্ডের প্রয়াত রাজা ভুমিবলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড প্যালেসে আসা শোকার্ত মানুষের দীর্ঘ লাইন। ছবিটি ফিসআই ল্যান্স দিয়ে তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
জলাশয়ের পাশে মাটির স্তূপে চুপটি করে বসে আছে এক মাছরাঙা। তার মনে হয়তো শিকারের চিন্তা! ছবিটি আজ শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
জলাশয়ে ছিপ দিয়ে মাছ ধরা চলছে। ছবিটি আজ শনিবার সকালে রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ
১০ / ২১
আলু রোপণের জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। ছবিটি আজ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ২১
প্রথম আলোর আয়োজনে এবং বিএসআরএম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে ‘নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী আয়োজক ও অতিথিরা। ছবি: জাহিদুল করিম
ট্রেন চলে যাওয়ার অপেক্ষা না করে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন এক নারী। ছবিটি শনিবার রাজধানীর পান্থপথ-তেজগাঁও লিংক রোডের রেলক্রসিং এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
নানা ধরনের ময়লা-আবর্জনায় প্রায় বন্ধ হওয়ার পথে রাজধানীর রায়ের বাজার খালের স্লুইস গেটের মুখ। বাঁশ দিয়ে সেই আবর্জনা ঠেকানোর চেষ্টা। ছবিটি শনিবার রায়ের বাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২১
আসছে শীত। চাহিদা বাড়বে লেপের। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় লেপ রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন এক ব্যবসায়ী। এসব লেপ বিক্রি হবে ৮০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ২১
ভ্যানভর্তি মাটির পাত্রগুলো নেওয়া হচ্ছে বগুড়ার গোকুল এলাকার নার্সারিতে। গাছের চারা লাগাতে এগুলো ব্যবহার করা হবে। পাইকারিভাবে প্রতিটি পাত্র আড়াই টাকায় বিক্রি হয়। ছবিটি আজ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৭ / ২১
খাল-বিল ও নদীতে পানি কমায় ধরা পড়ছে প্রচুর মাছ। হাট-বাজারে রয়েছে মাছ ধরার চাঁইয়ের চাহিদা। ফরিদপুর চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জে শনিবারের সাপ্তাহিক হাটে চাঁই বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। হাটে আকারভেদে একেকটি চাঁই ৩০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। ছবিটি চরভদ্রাসনের জয়দেব সরকারের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
পাহাড়ে এবার দেশি কমলার বেশ ভালো ফলন হয়েছে। বাগানেই প্রতিটি কমলা বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকায়। গাছের কমলা দেখছেন এক ব্যক্তি। ছবিটি রাঙামাটির নানিয়ারচর উপজেলার খামারপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২১
সিলেট নগরের রেল গেট এলাকায় ডাস্টবিন না থাকায় আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা রেল লাইনের দুপাশে এভাবেই ময়লা-আবর্জনা ফেলে রেখেছে। দীর্ঘদিন ধরে এসব ময়লা-আবর্জনা অপসারণ না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
এক সারিতে বসে আছে কবুতরগুলো। যেন বিশ্রাম নিচ্ছে ওরা! ছবিটি আজ শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২১ / ২১
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাসাবো কালী মন্দিরে প্রদীপ প্রজ্বালন করা হয়। ছবি: হাসান রাজা