এক ঝলক (২৯ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
এক জোড়া কলমি ফুল। ছবিটি গতকাল বুধবার যশোর সদরের হাশিমপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান উদ দৌলা

২ / ২৭
লজ্জাবতী ফুল। ছবিটি গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেললাইন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৭
শিশিরভেজা পাতায় ঝিম মেরে বসে আছে প্রজাপতি। ছবিটি আজ সকালে রাঙামাটির শুকরছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৭
হাঁসের খাবার হিসেবে শামুক নেওয়া হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মালাহার গ্রাম থেকে গতকাল ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৭
শিউলি ফুল কুড়াচ্ছে শিশুটি। ছবিটি আজ সকালে রাঙামাটির শুকরছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ২৭
বেলজিয়ামের গ্রামের প্রকৃতিতে শরতের ছোঁয়া। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৭ / ২৭
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়ার লক্ষ্যে চলছে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে পিৎজা তৈরির চেষ্টা। ছবিটি গতকাল বুধবার চীনের সাংহাই প্রদেশে পুদং সাংরি-লা হোটেল থেকে তোলা। সেখানে একসঙ্গে ৫১১ জন মিলে পিৎজা তৈরির ময়দা মাখান। ছবি: রয়টার্স

৮ / ২৭
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে প্রবীণ বাসিন্দা এই কচ্ছপ। হ্যালোইন উৎসবকে সামনে রেখে শতবর্ষী এই গ্যালাপাগোস কচ্ছপকে মিষ্টি কুমড়া খেতে দেওয়া হয়েছে। এই প্রজাতির পুরুষ কচ্ছপের ওজন ৫০০ পাউন্ডের বেশি হয়ে থাকে। ছবি: রয়টার্স

৯ / ২৭
চায়না ফ্যাশন উইকে চু ইয়ানের নকশা করা পোশাকে এক মডেল। ছবি: এএফপি

১০ / ২৭
মুম্বাইয়ে এক প্রচার অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী সোহা আলী খান। ছবিটি ২৮ অক্টোবর তোলা। ছবি: এএফপি

১১ / ২৭
কয়েক বছর ধরে বছরের শুরুতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দিচ্ছেন সরকার। ছাপাখানায় সেই বই ছাপা এবং বাধাইয়ের কাজ চলছে। সম্প্রতি ছবিটি মাতুয়াইল দক্ষিণ কলেজ রোড আনন্দ প্রিন্টার্স থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১২ / ২৭
নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে লাগাতার কর্মসূচি পালন করেন। ছবি: মনিরুল আলম

১৩ / ২৭
নিজের বানানো টুপরি-ঝুড়ি শহরে ঘুরে ঘুরে বিক্রি করেন বগুড়ার কাহালু উপজেলার পাঁচখুর গ্রামের গোলাম মোস্তফা। এই আয় দিয়েই চলে তাঁর সংসার। ছবিটি আজ বৃহস্পতিবার শহরের ঝোপগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২৭
কৃষকের আধা-পাকা ধান খেতে ঢুকে পেড়েছে এক ঝাঁক হাঁস। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার সারাই গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৭
চারুকলা শিক্ষাকেন্দ্র চারুতীর্থের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে যশোর ইনস্টিটিউট সিআরসি মিলনায়তনে তিন দিনব্যাপী ‘শিশু শিল্পীদের বার্ষিক দলীয় চিত্র প্রদর্শনী’র আয়োজন করে। প্রদর্শনীতে নিজেদের আঁকা ছবি দেখছে শিশুরা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৬ / ২৭
গত ২৭ অক্টোবর ২০১৫ তারিখে প্রথম আলোর পেছনের পাতায় কাওরাকান্দি-মাওয়া নৌ-পথে পদ্মায় বাঁশের বেড়ার সংবাদ ছাপার পর আজ বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলা বাঁধ অপসারণে অভিযান করে। ছবিটি আজ বেলা ১১টায় তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ২৭
শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। অনেকে খেতেই ধান মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার ফরিদপুর সদরের উজান মলিকপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ২৭
ফরিদপুর সদরের মুনশীবাজার এলাকার ডোবায় ফুটেছে লাল শাপলা। বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েক শিক্ষার্থী সেখান থেকে ফুল তুলে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২৭
গোসলে ব্যস্ত শালিক। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বাস্তুহারা বাইপাস লিংক সড়ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

২০ / ২৭
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচনের পর সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখেন। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

২১ / ২৭
এখন চলছে আমন ধান কাটার মৌসুম। ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নেতুপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২২ / ২৭
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার জল্লারপার মহল্লায় জল্লার খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। আনিস মাহমুদ, সিলেট

২৩ / ২৭
খাবারের খোঁজে গাছের ডালে এক চড়ুই পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ২৭
খাবারের সন্ধানে হাওরের দিকে ছুটছে হাঁসের ঝাঁক। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট সদরের নীলগাঁও গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৫ / ২৭
রাজধানীর  মতিঝিল এজিবি কলোনির সামনে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা সমিতি বখাটেপনার প্রতিবাদে মানব বন্ধন করে। ছবি: হাসান রাজা

২৬ / ২৭
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিও শিক্ষা-প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
আজ ঢাকার মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে এআইইউবি এর আয়োজনে ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেডিসি প্রিওয়ার্ল্ডস ১৫ নামে বিতর্ক উৎসব উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সাবিনা ইয়াসমিন