এক ঝলক (২৯ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
পাহাড়ের বুক চিরে উঠছে সূর্য। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি মৌন থেকে শুক্রবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ১৮
মাছ ধরতে যাচ্ছে দুই শিশু। ছবিটি শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার গুড়বিশা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৩ / ১৮
এখন ভাদ্র মাস। তালের পিঠা খাওয়ার সময়। গ্রামে তাই বিক্রির জন্য তাল জড়ো করা হচ্ছে। ছবিটি ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৪ / ১৮
রংপুর নগরের ঘাঘট নদে মাছ ধরায় ব্যস্ত কয়েকজন শৌখিন মৎ​স্যশিকারি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৫ / ১৮
বাংলাদেশ হিন্দু ল’ইয়ার্স অর্গানাইজেশন আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, নারী নির্যাতন ও দেশত্যাগের হুমকির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৬ / ১৮
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৭ / ১৮
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমে মানসম্মত পাঠদান ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে অভিভাবক ঐক্য ফোরাম আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৮ / ১৮
রঙ্গন ফুলের মধু আহরণে দুই প্রজাপতির ওড়াউড়ি। এ ফুল থেকে ওই ফুলে ঘুরে বেড়াচ্ছে তারা। ছবিটি আজ শনিবার সকালে সিলেট নগরের শিবগঞ্জ সোনারপাড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ১৮
বাতাবি লেবু, যা জাম্বুরা নামেই বেশি পরিচিত। রাঙামাটিতে এবার এর ভালো ফলন হয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে নদী পথে এসব বাতাবি লেবু সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে রাঙামাটির সদতা ঘাটে রাখা হয়েছে। প্রতিটি জাম্বুরা বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন টাকায়। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১০ / ১৮
দুই পাশে আমন ধানের খেত। আর সেই খেতের পাশেই ডালা-কুলা-চাটি নিয়ে সদ্য তোলা আউশ ধান রোদে শুকাচ্ছেন এক কৃষাণী। ছবিটি আজ শনিবার সকালে সিলেট সদর উপজেলার মটরঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৮
বর্ষা শেষেও হাওর-খাল-বিলে থই থই পানি। নৌকাই এখন হাওর এলাকায় চলাচলের একমাত্র বাহন। সিলেটের কয়েকটি উপজেলায় তাই বর্ষার শুরু থেকে শরৎ পর্যন্ত চলে নৌকার হাট। মানভেদে বিক্রি হয় ৩০০০ টাকা থেকে ৭০০০ টাকায়। ছবিটি আজ শনিবার সকালে জেলার গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৮
পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরের নিচু সড়কগুলো। ছবিটি দুপুর আড়াইটায় চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ১৮
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় কুশিয়ারা নদীর পাড় ও রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ডুবে গেছে ফসলি খেত। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি আজ শনিবার বিকেল চারটায় কাকরদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৮
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চাহিদা বেড়েছে লোহার তৈরি দা, বটি, ছুড়ি, চাপাতির। তাই কর্মব্যস্ততা বেড়েছে এসব দোকানে। ছবিটি আজ শনিবার বিকেলে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম

১৫ / ১৮
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের বালুরমাঠ বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ সড়ক এটি। খানাখন্দে বৃষ্টির পানি জমে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৬ / ১৮
ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবন অংশেও চালকেরা এভাবেই বেপরোয়াভাবে একে অন্যকে ওভারটেক করে থাকেন। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার টান কুন্দার পাড়া থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ১৮
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ থাকলেও দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত অবৈধ রিকশা। ছবিটি আজ শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের ভাওয়ার ভিটা এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৮ / ১৮
অধ্যাপক রেহমান সোবহানের ‘ফ্রম টু ইকোনমিকস টু টু নেশনস: মাই জার্নি টু বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজ ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ হলে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো