এক ঝলক (২৯ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
যমুনা নদীর বাঁধের ওপর বাস ওদের। খেজুর পাতা নিয়ে খেলায় মেতেছে ওরা। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৩
সবুজ ধানে ভরে গেছে মাঠ। ছবিটি গতকাল রোববার চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: শাহ আলম

৩ / ২৩
ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল রোববার অভয়নগরের সুন্দলী বাজারে মানববন্ধন করেছে জলাবদ্ধতার শিকার স্থানীয় লোকজন। সুন্দলী আঞ্চলিক সাংস্কৃতিক পরিষদও এতে যোগ দেয়। ছবি: এহসান-উদ-দৌলা

৪ / ২৩
যমুনা নদীর বাঁধ এলাকায় জমে থাকা পানিতে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। ধরা পড়ছে দেশি প্রজাতির বিভিন্ন ছোট মাছ। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়ইতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৩
নদী পাড়ের মানুষ ওঁরা। নদীই ওদের বেঁচে থাকার অবলম্বন। রাতে মাছ শিকার করেন তাঁরা। আর দিনের বেলায় জালের কোথায় কোথায় ছিঁড়ে গেছে তা মেরামত করে নিচ্ছেন। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলেন সোয়েল রানা

৬ / ২৩
ঈদের আগে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে আজ সকালে। সেই টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিটপ্রত্যাশীদের অপেক্ষা। ছবি: সাজিদ হোসেন

৭ / ২৩
কমলাপুরে আজ দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে স্বস্তি এক তরুণীর। ছবি: সাজিদ হোসেন

৮ / ২৩
চুয়াডাঙ্গার মাঠে মাঠে কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। একদিকে রোপা আউশ কেটে ঘরে তোলা, অন্যদিকে রোপা আমনের চারা বীজতলা থেকে তুলে খেতে লাগানোর ধুম পড়েছে। ছবি: শাহ আলম

৯ / ২৩
পাট চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক মশিয়ার রহমান। তাই সোনালি আঁশ শুকাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটি সোমবার সকালে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১০ / ২৩
ঝুমকা লতা ফুটেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় সংলগ্ন শর্মিলী ফিলিং স্টেশন থেকে সোমবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

১১ / ২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের এভাবেই মারধর করেন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

১২ / ২৩
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ ও কৃষিঋণ মওকুফের দাবিতে বিক্ষোভ মিছিল করে। রংপর নগরের স্টেশন সড়ক থেকে আজ সোমবার ছবিটি তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৩
পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় মিলনায়তনে চার দিনব্যাপী কৈশোর-তারুণ্যের বইমেলার শেষ দিন আজ সোমবারে স্টলে স্টলে শিক্ষার্থী ও বইপ্রেমীদের ভিড় ছিল। ছবি: প্রথম আলো।

১৪ / ২৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুকুর-জমি জালিয়াতি ও উচ্ছেদের পাঁয়তারা এবং সাংবাদিকসহ আদিবাসী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, নাচোল আদিবাসী একাডেমি, কোল আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ কর্মসূচি পালন করে। ছবি: মাহবুবুল হক

১৫ / ২৩
আজ সোমবার দুপুরে মুষলধারে বৃষ্টিতে বিপাকে পড়েছে স্কুলফেরত এই শিশু। ছবিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর রোডের সংযোগ সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৩
মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন ওঠার নিয়ম। কিন্তু এই চালক তা না মেনেই তিন শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন। একজনের মাথায়ও হেলমেট নেই। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর বাসাবো বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
তারের অতিরিক্ত অংশের কুণ্ডলী পড়ে আছে ফুটপাতে। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর বকশীবাজারে ডা. ফজলে রাব্বী হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
আজ সোমবার দুপুরের বৃষ্টিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের অংশে পানি জমে যায়। ছবিটি দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
পুরান ঢাকায় জাদুঘর, শিশুপার্ক, উন্মুক্ত বিনোদন কেন্দ্র, মাঠ, প্রশস্ত সড়ক ইত্যাদির দাবিতে লালবাগ গোর-এ-শহীদ তরুণ সংঘের ব্যানারে স্বাক্ষরতা অভিযান চলছে। ছবিটি আজ সোমবার দুপুরে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
বখাটের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ারের ছাত্রী রিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২৩
বখাটের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ারের ছাত্রী রিসার মা আজ সোমবার সকালে বিদ্যালয়ে আসেন। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৩
রাজধানীতে ভিআইপি চলাচলের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৩
রংপুর, মানিকগঞ্জ থেকে রাজধানীর দিয়াবাড়ী ঘাটে আসে আখ। ১ হাজার আখ ৬-১৬ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম