এক ঝলক (২৯ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ঈদুল আজহার জামাতের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি চলছে। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২ / ২৩
উত্তাল যমুনায় ঝুঁকি নিয়ে এভাবেই চলছে যাত্রীভর্তি এই নৌকাটি। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাটির চর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৩
পথের ধারে ফোটা বুনো ফুল। ছবিটি মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জশাইহাট থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর

৪ / ২৩
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসেছিল গুম হওয়া ব্যক্তিদের সন্তানেরা। ছবি: সাইফুল ইসলাম

৫ / ২৩
স্কুলে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সময় কাটাচ্ছে শিশুটি। ছবিটি মঙ্গলবার খুলনা খালিশপুরের তৈয়বা কলোনি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৩
কালো পিঁপড়ের ছবিটি সম্প্রতি ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৭ / ২৩
অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সিডনির অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে থাই নৃত্যশিল্পী। ছবিটি আজ মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৮ / ২৩
ঝিম মেরে থাকা ফড়িংয়ের ছবিটি গতকাল সোমবার খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ২৩
ফুলের ছবিটি গতকাল সোমবার খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ২৩
চট্টগ্রাম শহরের আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে শিল্পী জহর কুমার সিংহের ‘অরণ্যে শেকড়ে’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী। ছবিটি গতকাল সোমবার সন্ধ্যায় তোলা। ছবি: জুয়েল শীল

১১ / ২৩
ঘোড়াকে ঐতিহ্যবাহী জাঁকালো সাজে সাজিয়েছেন ঘোড়সওয়ার। ছবিটি গতকাল সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৩
হঠাৎ বৃষ্টিতে বিপাকে এক দিনমজুর। শরীরে পলিথিন জড়িয়ে রিকশাভ্যান চালাতে হচ্ছে তাঁকে। ছবিটি মঙ্গলবার খুলনার ফুলবাড়িগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২৩
সিলেট নগরের কোরবানির পশুর হাট কাজিরবাজারে তোলা সুসজ্জিত গরু। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৩
মাটির তৈরি বিভিন্ন আকৃতির ফুলদানির গায় কাচের টুকরা বসিয়ে নকশা করা হয়েছে। অনেকেই ঘর সাজানোর জন্য এগুলো কিনছেন। ছবিটি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরের ফুটপাতগুলোতে পোশাক নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। পছন্দের পোশাক কিনতে অনেকেই ভিড় করছেন সেখানে। ছবিটি মঙ্গলবার নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৩
তপ্ত দুপুরে ফুটপাতে একটু ঘুমিয়ে নিচ্ছে একজন। ছবিটি মঙ্গলবার রাজধানী সার্ক ফোয়ারার পাশে পান্থকুঞ্জ পার্ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
বগুড়ার সারিয়াকান্দি হাটে বিক্রির জন্য আনা হয়েছে পাট। মঙ্গলবার হাটে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মণ পাট এসেছে। মানভেদে প্রতি মণ পাট ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় ‍বিক্রি হচ্ছে। ছবি: সোয়েল রানা

১৮ / ২৩
ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক ফ্লাইট ও ট্রেন বাতিল করা হয়েছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১৯ / ২৩
রেললাইনের ওপর গরু বিক্রি করতে বসেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কমলাপুর টিটিপাড়া রেলক্রসিং এলাকা থেকে তোলা ছবি। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৩
রাজধানীর গাবতলী পশুর হাটে ক্রেতাদের ভিড় নেই। বিক্রেতারা গরু নিয়ে ক্রেতার অপেক্ষায়। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২১ / ২৩
কোরবানির পশু কিনতে চট্টগ্রাম শহরের হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। ছবিটি মঙ্গলবার বিকেলে নগরের বিবিরহাট পশুর হাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৩
মহাসড়কে যানজটের আশঙ্কার কারণে এবার ট্রেনের যাত্রীর সংখ্যা বেশি। মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষে ভিড়। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
রংপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছবিটি মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বেতগাড়ি হাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম