এক ঝলক (২৯ আগস্ট ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
খালের পানিতে মাছ শিকারের জন্য বড়শি পেতেছিলেন এই নারী। সেই বড়শিতে আটকা পড়েছে টাকি মাছ। সিলেট সদরের নীলগাঁও এলাকা থেকে তোলা। ২৯ আগস্ট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
রংপুর নগরের প্রধান সড়কগুলোতে যানজট কমছেই না। সিটি বাজার, রংপুর, ২৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলল মেট্রোরেল। উত্তরার মেট্রোরেলের ডিপো থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে উত্তরা থেকে পল্লবীর উদ্দেশে রওনা হয়। সেখান থেকে আবার উত্তরায় ফিরে আসে। মিরপুর-১২, ঢাকা, ২৯ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১১
বৃষ্টির স্বচ্ছ নীল জলরাশি কাপ্তাই হ্রদ। ইঞ্জিন বোটগুলো একসঙ্গে বেঁধে গন্তব্যে ছুটেছেন চালক। রাঙামটি শহরের রিজার্ভ বাজার পুরান পাড়া, ২৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
শনিবার দিবাগত রাত সোয়া দুইটায় কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহানগর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইন থেকে হেলে পড়ে। লাকসাম থেকে আসা উদ্ধারকারী ট্রেন সাত ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নিলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়। ছবিটি রোববার সকাল ৯টায় তোলা
ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ১১
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে যাওয়া যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করেছেন জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকাল আটটায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। বেলা ১১টার দিকে নৌকাটিকে শিকল দিয়ে টেনে (চেইন কপপা) ঘটনাস্থলের পাশের সড়কে আনা হয়েছে। প্রায় ৪১ ঘণ্টা পর নৌকাটি উদ্ধার করা হয়েছে। ২৯ আগস্ট
ছবি: শাহাদৎ হোসেন
৭ / ১১
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে এডিস মশার লার্ভা উপহার প্রদান কর্মসূচির আয়োজন করেন ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে কয়েকজন ব্যক্তি। তবে তাঁরা নগর ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান করে লার্ভা রেখেই চলে যান। ঢাকা, ২৯ আগস্ট
ছবি: দীপু মালাকার
৮ / ১১
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এলাকা বাবুছড়া বাজার। ওই এলাকায় মাইনী নদীর পশ্চিম পারের ৯টি গ্রামের কয়েক হাজার মানুষকে নৌকায় পার হয়ে হাটবাজার, স্কুল-কলেজে আসতে হয়। দীঘিনালা, ২৯ আগস্ট
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় পণ্যবাহী গাড়ি। ২৯ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১০ / ১১
নগরে শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য শিশুদের দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সমঝোতা চুক্তি। লেকশোর হোটেল, ঢাকা, ২৯ আগস্ট
ছবি: সাইফুল ইসলাম
১১ / ১১
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে যাওয়া ঘাস খাচ্ছে ঘোড়া। চর দলিকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৯ আগস্ট
ছবি: সোয়েল রানা