এক ঝলক (২৯ এপ্রিল ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
এবার সুস্বাদু মৌসুমি ফল লিচুর ফলন ভালো হয়েছে। পাকা লিচু সংগ্রহ করে তা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। শিমুজ্জেছড়া পাহাড়, রাঙামাটি, ২৮ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ৩২
প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছে শালিক দুটি। ছায়ায় বসে হাঁ করে দম নিচ্ছে। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ২৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৩ / ৩২
সারা দিন মাঠে গরু চরানোর পর বাড়ি ফিরছেন কিষানি। গরুগুলোর মুখ জাল দিয়ে বেঁধেছেন, যাতে অন্যের ফসল খেতে না পারে। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ৩২
কিশোরগঞ্জের নিকলী-করিমগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে নির্মিত নতুন সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে ৮ থেকে ১০টি বৈদ্যুতিক খুঁটি। খুঁটি রেখেই সড়কের নির্মাণকাজ সারছেন ঠিকাদারেরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কারপাশা, নিকলী, কিশোরগঞ্জ, ২৮ এপ্রিল। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ৩২
সবুজ লিচু বেশ পুরুষ্ট হয়ে উঠেছে। আর কিছুদিনের মধ্যে লিচুর লালিমায় থাকবে লোভনীয় হাতছানি। কিন্তু পাখি আর বাদুড়েরা কি বসে থাকবে? এ জন্য রয়েছে জালের নিরাপত্তা ব্যবস্থা। খড়মপট্টি এলাকা, কিশোরগঞ্জ শহর, ২৯ এপ্রিল। ছবি: তাফসিলুল আজিজ

৬ / ৩২
জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে তৈরি হচ্ছে সেতু। প্রায় এক বছর ধরে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণ চলছে। কিন্তু অব্যবস্থাপনায় বাড়ছে দুর্ভোগ আর দুর্ঘটনা। সাদুরিয়া, শিবগঞ্জ, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা

৭ / ৩২
গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জীবন। তাই জগের পানিতে তৃষ্ণা নিবারণ। নূরপুর, পাবনা, ২৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৮ / ৩২
গ্রামের মাঠে মরিচ শুকাচ্ছেন গৃহবধূ। আমিরাবাদ, মেঘনা, কুমিল্লা, ২৮ এপ্রিল। ছবি: আবদুর রহমান ঢালী

৯ / ৩২
বাড়ির উঠানে বাবার সাইকেল চালানোর চেষ্টা করছে কিশোর। কানাইডাঙ্গা, খুলনা, ২৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ৩২
রমজান মাসে পেঁয়াজের চাহিদা থাকে প্রচুর। প্রস্তুতি উপলক্ষে ট্রাক থেকে পেঁয়াজ নামিয়ে গুদামে নিচ্ছেন শ্রমিকেরা। ছোট বাজার, ময়মনসিংহ, ২৯ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১১ / ৩২
সাত দফা দাবিতে সিলেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে চলছে পরিবহন ধর্মঘট। সিলেট থেকে কোনো যানবাহন চলাচল করেনি। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কদমতলী, বাসটার্মিনাল, সিলেট। ২৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১২ / ৩২
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার নয় রাজ্যের ৯১ আসনের ভোট হচ্ছে। ভোট দেওয়ার পর বুথের বাইরে বলিউডের পরিচালক সুভাস ঘাই ও তাঁর স্ত্রী মুক্তা ঘাই। মুম্বাই, ভারত, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

১৩ / ৩২
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার ভাগ্য নির্ধারণ হবে অনেক প্রার্থীর। এঁদের মধ্য আছেন নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারও। তিনি সিপিআই প্রার্থী হিসেবে দিল্লির বেগুসারাই আসনে লড়ছেন। নিজের ভোট দিয়েছেন তিনি। বেগুসারাই, নয়াদিল্লি, ২৯ এপ্রিল। ছবি: সংগৃহীত

১৪ / ৩২
ভারতের নির্বাচনের চতুর্থ দফার ভোটে কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী ঊর্মিলা মার্তন্ডকর ভোট দেওয়ার পর নখে কালির দেখাচ্ছেন। তিনি লড়ছেন মুম্বাইয়ের একটি আসন থেকে। মুম্বাই, ভারত, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

১৫ / ৩২
লোকসভার চতুর্থ দফায় ভোটের দিনে ভোট দেওয়ার পর পুরো পরিবারের সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গেহলট। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যোধপুরের কংগ্রেস প্রার্থী বৈভব গেজলট। যোধপুর, রাজস্থান, ভারত, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

১৬ / ৩২
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলছে। স্বামীকে নিয়ে ভোটকেন্দ্রে সোনালি বেন্দ্রে। বান্দ্রা, মুম্বাই, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

১৭ / ৩২
লোকসভার চতুর্থ দফায় ভোট দেওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও স্ত্রী কিরণ রাও। সেন্ট অ্যানি হাইস্কুল, বান্দ্রা, মুম্বাই, ২৯ এপ্রিল। ছবি: এএনআই

১৮ / ৩২
ভারতের লোকসভার চতুর্থ দফার ভোটে কেন্দ্রে অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জুহু, মুম্বাই, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

১৯ / ৩২
লোকসভার চতুর্থ দফায় ভোট দেওয়ার পর সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২৯ এপ্রিল। ছবি: টুইটার

২০ / ৩২
লোকসভার চতুর্থ দফায় ভোট দেওয়ার পর বিজেপি প্রার্থী বলিউড অভিনেতা রবি কিষান। গুরগাঁও, মুম্বাই, ২৯ এপ্রিল। ছবি: টুইটার

২১ / ৩২
তালগাছে নিজের বোনা শৈল্পিক বাসায় বসে আছে বাবুই। মোস্তফাপুর, দুপচাঁচিয়া, বগুড়া, ২৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা

২২ / ৩২
পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা। জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে উত্তরবঙ্গের আটটি জেলা। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ২৯ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২৩ / ৩২
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। মিরপুর স্টেডিয়াম, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: শামছুল হক

২৪ / ৩২
প্রখর রোদে এক ছাতার নিচে তিন শিশু শিক্ষার্থীকে নিয়ে বাড়ি ফিরছেন অভিভাবক। দক্ষিণ সুরমা, চণ্ডিপুল, সিলেট। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩২
আইন না মেনে মোটরসাইকেলে তিন আরোহী। দক্ষিণ, সুরমা, সিলেট, ২৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২৬ / ৩২
পাহাড়ের স্থানীয় বাজারে কাঁঠাল আসতে শুরু করেছে। প্রতিটি কাঁঠাল আকারভেদে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া

২৭ / ৩২
প্যারানিয়াকে সিটিতে ২৩ তলা এই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কালো ধোঁয়া দেখা যায়। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন। ম্যানিলা, ফিলিপাইন, ২৯ এপ্রিল। ছবি: এএফপি

২৮ / ৩২
ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ডিভাইস পরীক্ষা করে দেখছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পেনেরা। সিউলে দুইদিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন পেনেরা। দক্ষিণ কোরিয়া,২৯ এপ্রিল। ছবি: এএফপি

২৯ / ৩২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী কংগ্রেস দলের প্রধান রাহুল গান্ধীর মূর্তি রাখা হয়েছে মিষ্টির দোকানে। মূর্তি সাজাচ্ছেন এক শিল্পী। কলকাতা, ভারত, ২৯ এপ্রিল।ছবি: রয়টার্স

৩০ / ৩২
ব্রাসেলসে যানজটে আটকা গাড়ি। ব্রাসেলস, বেলজিয়াম, ২৯ এপ্রিল। ছবি: রয়টার্স

৩১ / ৩২
সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক সমিতির উদ্যোগে মোটরযানচালকদের জন্য বিআরটিএতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় এক বাসচালক। বিআরটিএ ভবন, বনানী, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৩২ / ৩২
দূষিত জলাশয়ে ভুবন চিলটির খাদ্য সংগ্রহের চেষ্টা। ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ