পাড়ার মানুষেরা পুরো সড়কে বাঁশ বেঁধে দিয়েছেন। যেন বাইরের কেউ পাড়ায় প্রবেশ করতে না পারেন। অনেকে দিন পর বাড়ি থেকে বের হয়ে একটু সড়কের পাশে দাঁড়িয়ে আছেন এই নারী। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ২৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
২ / ৬
অধিক লাভের আশায় গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ আবাদ করে বিপাকে পড়েছেন রুহুল আমিন ও সালেহ আহমেদ। তরমুজ পরিপক্ক হলেও করোনার কারণে তা বিক্রি করতে পারছেন না তাঁরা। পালাহার গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৩ / ৬
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বন্ধ হয়নি ইটভাটায় ইট পোড়ানোর কাজ। বছিলা, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৪ / ৬
করোনার কারণে মসজিদ বন্ধ। তাই মসজিদের পাশে ফুটপাতে নামাজ আদায় করছেন এক ব্যক্তি। ধানমন্ডি, ঢাকা, ২৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৫ / ৬
ঝর্ণা বেগম এসেছেন নরসিংদী থেকে। সড়কের ওপর দিয়ে স্ট্রেচারে এভাবেই স্বজনেরা তাঁকে নিয়ে যাচ্ছে নিকটস্থ কোনো হাসপাতালে। শ্যামলী, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: আশরাফুল আলম
৬ / ৬
খাগড়াছড়ি পৌরসভার নয়টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টার। ২৯ এপ্রিল, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী