এক ঝলক (২৯ এপ্রিল, ২০২১)

১ / ১৬
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করার জন্য ভোলা থেকে নদীপথে নিয়ে আসা হয়েছে করোনা উপসর্গের এক রোগী। বরিশাল, ২৯ এপ্রিল
ছবি: সাইয়ান
২ / ১৬
করোনাকালে রাজশাহীতে লকডাউন চলাকালে রাজশাহী সাহেববাজর এলাকা। রাজশাহী, ২৯ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৬
নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে ৩০০ দুস্থ ব্যক্তির মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়। নাটোর, ২৯ এপ্রিল
ছবি: মুক্তার হোসেন
৪ / ১৬
সকালে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার। রাজশাহী, ২৯ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৬
শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের ছাতক থেকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন ফয়েজ আহমদ (৬২)। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালের শয্যায় নেওয়া হয়। সিলেট, ২৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
গরমে প্রাণ জুড়াতে একদল শিশু-কিশোর দুরন্তপনায় মেতে উঠেছে। নাজিরশংকরপুর, যশোর, ২৯ এপ্রিল
ছবি: এহসান-উদ-দৌলা
৭ / ১৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইরাবতী-১ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত নিজাম উদ্দিনের মামা আইয়ুব নবী। সুপার পেট্রোকেমিক্যাল জেটি, চট্টগ্রাম, ২৯ এপ্রিল
ছবি: জুয়েল শীল
৮ / ১৬
মাস্ক ও সুরক্ষাসামগ্রী ছাড়াই সেলুনে কাজ করছেন অনেকে। নিউমার্কেট, ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৬
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার বিতরণে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। শহীদ মিনার প্রাঙ্গণ, ২৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১০ / ১৬
কুমিল্লার গোমতী নদী থেকে বালু উত্তোলন এবং চরের মাটি কাটা বন্ধের জন্য কাপ্তানবাজার এবং টিক্কারচর এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বেশ কিছু ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। কুমিল্লা, ২৯ এপ্রিল
ছবি: এম সাদেক
১১ / ১৬
করোনা পরীক্ষা, টিকা নিশ্চিতকরণসহ কয়েক দফা দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। প্রেসক্লাব ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: হাসান রাজা
১২ / ১৬
রাজধানীতে কৃষ্ণচূড়া। এই সড়কে লাল আর সবুজের দেখা মেলে। লেক রোড, ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৬
করোনা সংক্রমণের কারণে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও বিপণিবিতানের মালিক ও ক্রেতারা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বগুড়া নিউমার্কেটে, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
সপ্তাহের শেষ কর্মদিবসে সোনালী ব্যাংকে ছিল লেনদেনের চাপ। মতিঝিল, ২৯ এপ্রিল।
ছবি: দীপু মালাকার
১৫ / ১৬
পাবনা জেলা যুবলীগের দুই নেতা আজমল শেখ (৩৫) ও রাজ আহমেদকে (৪০) অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়, পাবনা, ২৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
নরসিংদী থেকে শ্বাসকষ্ট ও পেটে ব্যথা নিয়ে পরিতোষ চন্দ্র মণ্ডল এসেছিলেন বারডেম হাসপাতালে। করোনা উপসর্গ থাকায় ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। পরে স্বজনেরা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন