এক ঝলক (২৯ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
সকালের আলোয় শজনে ফুল। ছবিটি আজ রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ৩১
মুরগির খাঁচাসহ এভাবে ঝুঁকি নিয়ে রংপুর নগরের ব্যস্ততম সড়ক দিয়ে যাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। ছবিটি আজ রোববার সকালে নগরের জেলা প্রশাসকের ভবনের সামনে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ৩১
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টায় পৌরসভা সদরের গ্রামীণ ব্যাংক সড়ক থেকে তোলা। ছবি: মামুন মুহাম্মদ

৪ / ৩১
আমনের কাটা-মাড়াই কিছু কিছু এলাকায় শেষ হয়েছে বেশ আগেই। ভ্রাম্যমাণ কল দিয়ে বিভিন্ন গ্রামে ধান ভাঙান অনেকেই। সিলেট সদর উপজেলার বাওরকান্দি এলাকায় কলে ধান ভাঙিয়ে নিচ্ছেন এই নারী। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ৩১
তুরাগ নদের ওপর দিয়ে চলাচল করা বালু বহনকারী ট্রলারগুলো বাঁধ-সংলগ্ন নদীর সীমানা পিলারে বেঁধে রাখা হয়। এতে অন্যান্য জলযান চলাচলে বিঘ্ন ঘটে। রাজধানীর গাবতলীর কোটবাড়ী এলাকা থেকে ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৬ / ৩১
রাজধানীর ফার্মগেট এলাকায় পথচারীদের পারাপারের জন্য রয়েছে বেশ কিছু পদচারী সেতু। তারপরও পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। ছবিটি রোববার দুপুর দেড়টার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৭ / ৩১
রাজধানীর ফকিরাপুল এলাকায় ফুটপাত ও পয়োনিষ্কাশন লাইন সংস্কারের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। খুঁড়ে রাখা হয়েছে ফুটপাত। গর্তের ওপর কাঠ ও বাঁশ ফেলে চলাচলের পথ তৈরি করা হয়েছে। ঝুঁকি নিয়ে সেগুলোর ওপর দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ৩১
ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পিইসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩১
আজ রোববার চলতি অর্থবছরের শেষার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। ঘোষিত মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জনের ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩১
পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক পাঠ্যক্রম সংযোজিত হওয়ার প্রতিবাদে আজ রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় খুলনার পিকচার প্যালেস মোড়ে। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ৩১
দিন দিন মুচি থেকে বড় হচ্ছে কাঁঠাল। ছবিটি আজ রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩১
গাছের ডালে পাতার আড়ালে উঁকি দিচ্ছে একটি হলুদ বেনে বউ। কথিত আছে, যার বাড়িতে এই পাখি ডাকে, সেখানে অতিথি আসেন। তাই আঞ্চলিক ভাষায় অনেকে পাখিটিকে ‘ইষ্টি কুটুম’ বলে ডাকেন। ছবিটি আজ রোববার পাবনার রাধানগর মজুমদার পাড়া থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ৩১
গ্রামীণ মেঠো পথে বিয়ারিং চাকার গাড়ি নিয়ে দুরন্তপনা দুই শিশুর। ছবিটি রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ৩১
গাছে ফুটেছে রক্তকাঞ্চন ফুল। এটি মূলত বসন্তের ফুল হলেও মাঘের মাঝামাঝি সময় থেকে চৈত্র মাস পর্যন্ত দেখতে পাওয়া যায়। ছবিটি আজ রোববার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মিলনায়তনের পাশ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ৩১
বগুড়ার অন্যতম সবজির মোকাম মহাস্থান হাটে নিত্যদিনই বিপুল পরিমাণ আলু বেচাকেনা হয়। ছবিটি রোববার তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩১
ব্রহ্মপুত্র নদ থেকে বালু সংগ্রহ শুরু করেন ভোর থেকেই এই শ্রমিকেরা। কোমরসমান পানিতে নেমে বালতির মাধ্যমে বালু তুলে জমা করেন নৌকায়। পরে পানি ঝরে বালু শুকালে শহরের বিভিন্ন বালুঘাটে বিক্রি করা হয়। ছবিটি আজ সকালে ময়মনসিংহের কাঠগোলা বালুঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ৩১
ছোট্ট ইমন সারা দিন রাজধানীর হাজারীবাগের বিভিন্ন আবর্জনার স্তূপ থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে। সেগুলো বিক্রি করে যে টাকা পায়, তা সে মায়ের হাতে তুলে দেয় বলে জানাল। এ কারণে তার কখনো স্কুলে যাওয়া হয়নি। ছবিটি রোববার হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩১
সকালে গাছির চোখ ফাঁকি দিয়ে হাঁড়ি থেকে রস খাচ্ছে এক  পাখি। ছবিটি রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ৩১
সকাল সকাল সোবাহান মোল্লা কাপড়ের বানানো রঙিন ফুল বিক্রি করতে বের হয়েছেন। বাড়িতেই তিনি তৈরি করেন এগুলো। ছবিটি রোববার খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ৩১
মই দিয়ে জমি তৈরি করছেন কৃষক। ছবিটি রোববার খুলনার আড়ংঘাটা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ৩১
ভারতের রাজস্থানের নাগাওরে বসে গবাদিপশুর মেলা। উট, গরু, ঘোড়া, ষাঁড়ের মতো প্রাণী বিক্রির জন্য এখানে আনা হয়। ছোট এক ছেলে তিনটি উট নিয়ে শনিবার এই মেলায় এসেছে। ছবি: রয়টার্স

২২ / ৩১
‘পেঙ্গুইন প্যারেডে’ অংশ নেওয়া সুইজারল্যান্ডের জুরিখ চিড়িয়াখানার পেঙ্গুইনদের দেখতে উৎ​সাহীদের ভিড়। ছবিটি শনিবার। ছবি: রয়টার্স

২৩ / ৩১
ভারতের কলকাতার রাস্তায় সিংহের সাজে নেচে-গেয়ে শনিবার চান্দ্রবর্ষকে স্বাগত জানান চীনা সম্প্রদায়ের লোকজন। ছবি: রয়টার্স

২৪ / ৩১
বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় কয়েকটি দেশের নাগরিকেরা বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন। সেখানে তাঁরা ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। গতকাল শনিবার বিক্ষোভ চলাকালে ভার্জিনিয়ার ডালাসে ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক নারী বিক্ষোভকারীদের পিৎজা খেতে দেন। ছবি: রয়টার্স

২৫ / ৩১
নিউইয়র্কের ম্যানহাটনের চায়নাটাউনে চান্দ্রবর্ষ অনুযায়ী গতকাল শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ছবি: রয়টার্স

২৬ / ৩১
আইএসকে দমন করতে নির্দেশনা জারি করে নিরাপত্তাসেবা-সংক্রান্ত একটি স্মারকলিপি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি গতকাল শনিবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তোলা। ছবি: রয়টার্স

২৭ / ৩১
ফ্রান্সের জায়ান্ট ফ্লাওয়ারস অ্যান্ড বাটারফ্লাইজের এক সদস্য ক্যাথে প্যাসেফিক ইন্টারন্যাশনাল চায়নিজ নিউ ইয়ার নাইট প্যারেডে শৈলী প্রদর্শন করছে। ছবিটি চীনের হংকং থেকে গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

২৮ / ৩১
দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রাখার পর সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুক্তি পেয়েছেন ইরানের বংশোদ্ভূত মার্কিন নাগরিক মেহেদি রাদগোওদারজি। তিনি গ্রিনকার্ডের অধিকারী। ২০ দিনের শিক্ষা সফরে তিনি ইরান গিয়েছিলেন। ফিরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় পড়ে যান। এ নিয়ে বিক্ষোভ করেন বিমানবন্দরে আটকা পড়া অন্যরা। মেহেদির মুক্তির খবরে আনন্দে চোখ ভিজে যায় এক নারীর। ছবি: রয়টার্স

২৯ / ৩১
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা এবং হকার্স আইন প্রণয়নের দাবিসহ ১০ দফা দাবিতে রোববার রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। ছবিটি ফকিরাপুল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩১
বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পলিথিন রিসাইকেল করে তৈরি করা হবে বিভিন্ন প্লাস্টিক পণ্য। পলিথিন শুকানোর কাজে ব্যস্ত এক শ্রমিক। ছবিটি রোববার হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩১ / ৩১
রংপুর জিলা স্কুল মাঠে আজ রোববার আওয়ামী লীগের বিভাগীয় যৌথ কর্মিসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: মঈনুল ইসলাম