এক ঝলক (২৯ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
এখনও বাকি বসন্তের আগমন। আগেই ফুটেছে পলাশ ফুল। চাঁচড়া, যশোর, ২৯ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ৩৪
বুনো ফুলের রস খেতে এসেছে ফুলঝুরি পাখি। সাপছড়ি, রাঙামাটি, ২৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ৩৪
বল, গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে! পল্লী উন্নয়ন একাডেমি, শেরপুর, বগুড়া, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৪ / ৩৪
৪০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করবেন সালেহা-বিশু দম্পতি। দুজনে মিলে চারা তুলছেন। সারিয়াকান্দি, বগুড়া,২৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৫ / ৩৪
সাইনবোর্ডে বসে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে পাখিটি। এ পাখি খুব দক্ষ শিকারি। স্থানীয়ভাবে একে কসাই পাখি বলা হয়। কুলটি, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ৩৪
আঁকাবাঁকা বাঙ্গালী নদীর পাড়ে হালচাষ করছেন কৃষক দিলরাজ মিয়া। সারিয়াকান্দি, বগুড়া, ২৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৭ / ৩৪
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছে। বেজপাড়া পূজা মন্দির, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ৩৪
খুলনায় যাত্রীবাহী দুটি থ্রি-হুইলারের সংঘর্ষে চারজন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা। নূরনগর, খুলনা, ২৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ৩৪
ফুটন্ত গোলাপ ফুলের সৌন্দর্য। পল্লী উন্নয়ন একাডেমি, শেরপুর, বগুড়া, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১০ / ৩৪
ছেলে আর নাতি গাছ থেকে তেঁতুল পেড়েছেন। সেই তেঁতুল তুলে ঝুড়িতে রাখছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা দুর্গা মণ্ডল। নিজেদের চাহিদা পূরণের পর এই তেঁতুল প্রতিবেশী ও আত্মীয়দের বাড়িতে পাঠানো হবে। কুলটি, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ৩৪
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে ৫৫ ফুট উঁচুতে বিদ্যুতের খুঁটিতে ঝুলে কাজ করছেন দুই শ্রমিক। চাঁচড়া, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ৩৪
জুম থেকে হলুদ তোলার মৌসুম শুরু হয়েছে সবুজ পাহাড়ে। হলুদের জন্য বিখ্যাত খাগড়াছড়ি। কাচা হলুদ মণ প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা এবং শুকনা হলুদ ৪০০০ থেকে ৪২০০ টাকায় বিক্রি হয়। পাহাড়ের হলুদ যায় সারা দেশে। জুম থেকে হলুদ তোলার পর হলুদ সিদ্ধ করে রোদে শুকানোর কাজে ব্যস্ত ভাগ্যপূর্ণ ত্রিপুরা। হৃদয় মেম্বার পাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৩ / ৩৪
বিকেলবেলা গরু চরানো শেষে বাড়ি ফিরছেন এক রাখাল। হৃদয় মেম্বরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৪ / ৩৪
শীতে শুকিয়ে গেছে পাহাড়ি ছড়ার পানি। নিচু এলাকায় গর্ত করে পানি সংগ্রহ করছেন আশপাশের বাসিন্দারা। ঘাগড়ার চম্পাতলী, কাউখালী, রাঙামাটি, ২৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ৩৪
ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৯। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, নিউমার্কেট, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: প্রবীর কুমার পাল

১৬ / ৩৪
সড়ক দুর্ঘটনায় ঢাকার কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নিহত দুই শিক্ষার্থীর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল হয়। সেখানে কান্নায় ভেঙে পড়ে নিহত ভাইবোনের সহপাঠীরা। কেরানীগঞ্জ, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: হাসান রাজা

১৭ / ৩৪
পেঁপে গাছে বসে পেঁপে খাচ্ছে কোকিল। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

১৮ / ৩৪
বসন্ত ঋতু এখনো আসেনি। তবে শিমুল গাছে ফুল ফুটছে। ডালে বসেছে পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

১৯ / ৩৪
গরুকে ঘাস খাওয়ানোর জন্য হাওরের দিকে নিয়ে যাচ্ছেন এক নারী। পিছু পিছু যাচ্ছে তাঁর শিশুসন্তান। বাকগুল হাওর, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২০ / ৩৪
আমন ধান তোলার কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন থেকে খড় সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। বাদাঘাট, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩৪
নিচু জমিতে জমে থাকা পানির ওপর উড়ে উড়ে খাবার শিকারে ব্যস্ত ফিঙে পাখি। বড়শলা, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২২ / ৩৪
ফুলপ্রেমী তরুণীরা মেলায় এসে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছেন। টাউন হল চত্বর, ময়মনসিংহ, ২৯ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন

২৩ / ৩৪
মাঠে মাঠে চলছে বোরো রোপণ। বুড়াইল, রংপুর, ২৯ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ৩৪
বিক্রির জন্য ঘোড়ার গাড়িতে করে খড় নিয়ে শহরের দিকে যাচ্ছেন দুই ব্যক্তি। জলছত্র, রংপুর, ২৯ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৫ / ৩৪
বাড়ির আঙিনায় পেঁয়াজের খেত করেছেন এক কৃষক। খেতে বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করছেন তিনি। ফুলিয়ামারি, ময়মনসিংহ, ২৯ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন

২৬ / ৩৪
মাটির তৈরি নানা রকমের জিনিসপত্র বিক্রির জন্য শহরে নিয়ে আসা হয়েছে। কাচারিবাজার, রংপুর, ২৯ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ৩৪
ময়মনসিংহের গৌরীপুর থানায় করা গত ২২ ও ২৪ ডিসেম্বরের নাশকতার মামলায় ১৫৯ জনের মধ্যে ৯০ জন জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে আসছেন। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৮ / ৩৪
বগুড়ার শিবগঞ্জ থানায় ২২ ডিসেম্বরের একটি নাশকতার মামলায় জামিনের জন্য আদালত প্রাঙ্গণে অপেক্ষা। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৯ / ৩৪
‘তুমি মানলেই জাগবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সংগঠন ‘গর্জে ওঠো’র জনসচেতনতা ক্যাম্প উপলক্ষে মানববন্ধন। দড়াটানা মোড়, যশোর, ২৯ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

৩০ / ৩৪
ট্রাফিক আইন মেনে হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোয় চালককে শুভেচ্ছা জানানো হয়। দড়াটানা মোড়, যশোর, ২৯ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

৩১ / ৩৪
বৈকালি সংঘ আয়োজিত পাঁচ দিনব্যাপী পুষ্প মেলায় দর্শনার্থীরা সেলফি তুলছেন। মনিবাজার চত্বর, রাজশাহী, ২৯ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম

৩২ / ৩৪
বিআইডব্লিউটিএ ‘উচ্ছেদ অভিযান’ পরিচালনা করে বুড়িগঙ্গা নদী ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি ভবন ও স্থাপনা ভেঙে ফেলে। খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর, ২৯ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৩৩ / ৩৪
উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা ভবনের বাসিন্দাদের অভিযোগ, মালপত্র সরানোর জন্য  বাড়িওয়ালা বা পুলিশের কাছ থেকেও কোনো ধরনের আগাম বার্তা তাঁরা পাননি । খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর, ২৯ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৩৪ / ৩৪
রাজধানীর বনশ্রী এলাকায় অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে মোড় ঘোরার সময় একটি কাভার্ড ভ্যান উল্টে পড়ে যায়। এতে চালক ও তাঁর সহযোগী আহত হন। বনশ্রী, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: সুমন ইউসুফ