ঢাকা থেকে ফ্রিজিং ভ্যানে করে আসা করোনার টিকা বরিশালের সিভিল সার্জন কার্যালয়ের হিমাগারে নেওয়া হচ্ছে। বরিশাল, ২৯ জানুয়ারিছবি: সাইয়ান
২ / ১১
বিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করা পলিথিন বুড়িগঙ্গা নদীতে ধুয়ে রোদে শুকানোর পর বস্তাতে ভরছেন বাবা–ছেলে। পরিষ্কার করার পর প্রতি কেজি বিক্রি করেন ৩০ থেকে ৪০ টাকায়। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৯ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১১
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন ফেরি পারের অপেক্ষায়। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ২৯ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
৪ / ১১
রাত পোহালেই পাবনা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। আনসার ও পুলিশ বাহিনীর সহায়তায় ভোট গ্রহণের সব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তারা। সদর উপজেলা চত্বর, পাবনা, ২৯ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৫ / ১১
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি ভবনের সীমানাপ্রাচীর ভেঙে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। উত্তর ডেবারপাড়, আগ্রাবাদ, ২৯ জানুয়ারিছবি: সৌরভ দাশ
৬ / ১১
মাসের শেষে বাড়ি বদল করছে লোকে। আসবাবসহ পিকআপ ভ্যানের ওপর ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক শ্রমিক। কারওয়ান বাজার, ঢাকা, ২৯ জানুয়ারিছবি: আশরাফুল আলম
৭ / ১১
টমেটোর জমিতে পাতা হচ্ছে ফাঁদ । পুটিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জানুয়ারিছবি: প্রথম আলো
৮ / ১১
বর্ষায় নাও (নৌকা) আর হেমন্তে পাও (পা)—এই ছকেই বাঁধা হাওরপাড়ের মানুষের জীবন। শুষ্ক মৌসুম হওয়ায় এখন অলস পড়ে আছে নৌকাগুলো। ঘাটের বাজার, হাকালুকি হাওর, কুলাউড়া, মৌলভীবাজার, ২৯ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন
৯ / ১১
সুনামগঞ্জের সীমান্তবর্তী নদনদী থেকে উত্তোলিত বালু নিয়ে এসব নৌকা যায় দেশের বিভিন্ন অঞ্চলে৷ আব্দুজ জহুর সেতু, সুনামগঞ্জ, ২৯ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১০ / ১১
কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হচ্ছে ভাসানচরে। চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম, ২৯ জানুয়ারিছবি: জুয়েল শীল
১১ / ১১
কেন্দ্রীয় সরকারের কৃষি সংস্কারের বিরুদ্ধে অবরোধে কৃষকেরা। শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে অবরোধে অংশ নিয়েছেন তাঁরা। ঘাজিপুর, ভারত, ২৯ জানুয়ারিছবি: এএফপি