এক ঝলক (২৯ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
মাঝারি শৈত্যপ্রবাহ বইছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। ঘন কুয়াশার কারণে সকালের দিকে মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতকে উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে সকাল সকাল গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। শিংপাড়া এলাকা, পঞ্চগড়, ২৯ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
২ / ১৬
রংপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে তবুও চলাচল করছেন মানুষ। মোটরসাইকেলে হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে। সকাল সাড়ে আটটা। চব্বিশ হাজারি, শহরতলি, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
হলদে রঙের ফুলে ভরেছে শস্যখেত। মাঝখানে কাকতাড়ুয়া পুঁতে রাখা হয়েছে রঙিন ছাতা ডেকে। ক্যাঙ্গালছড়ি পাহাড়, রাঙামাটি-খাগড়াছড়ি সীমানা, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৬
সবুজ পাতা বুলবুলি (হরবলা) পাখি। বুনো ফুল খেতে এসেছে। ক্যাঙ্গালছড়ি পাহাড়, রাঙামাটি-খাগড়াছড়ি সীমানা, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৬
বাগানে ফুটে আছে নানান রঙের টিউলিপ। শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে দেলোয়ার-শেলি দম্পতির টিউলিপ বাগান থেকে তোলা ছবি। গাজীপুর, ২৯ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
৬ / ১৬
চলছে উড়ালসেতুর নির্মাণকাজ। এতে সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। তার মধ্যে অসহ্য ধুলাবালুর মধ্যে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে মানুষ। আগ্রাবাদ বারেক বিল্ডিং মোড়, চট্টগ্রাম, ২৮ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
৭ / ১৬
দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবু সাধারণ মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ। ছুটির দিনে উপচে পড়া ভিড় চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানা, ২৮ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
৮ / ১৬
নদীর পানি কমে গেছে। অল্প পানিতে মাছ শিকার করতে নানান জাতের পাখির সঙ্গে নেমেছে বিভিন্ন প্রজাতির বক। শিকারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায় এই পাখিরা। গতকাল পদ্মা নদী, দোগাছি, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে আস্তানা গড়েছে ‘শামুকখোল পাখি’। সিলেট, সাম্প্রতিক তোলা
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
চালক নিজে সতর্ক থাকলেও মোটরসাইকেলে অন্য আরোহী কারোই নেই হেলমেট, দুই শিশু রয়েছে মাস্ক ছাড়া। মহাসড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ চলাচলের জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মৌচাক, নারায়ণগঞ্জ, ২৮ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১১ / ১৬
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত সমস্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকেরা তাঁদের সন্তানকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসছেন রাজধানীর শিশু হাসপাতালে। ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৬
জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন প্রতিদিন অভিযান চালাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লেই মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দিচ্ছেন সাধারণ মানুষ। বিকেলে রাজধানীর নিউমার্কেটে অভিযান চালানো হয়। এ সময় ৭ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ১৬
রাজধানীর হাতিরঝিলে অসময়ে পলাশগাছে এসেছে গুটি, ফুটেছে ফুল...শুরু হয়ে গেছে পাখিদের আনাগোনাও। সাধারণত শীতের শেষে পলাশের পাতা ঝরে যায় আর ফাল্গুনে ফোটে ফুল। ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১৪ / ১৬
রেললাইনের পাশেই রেলের জায়গায় মানুষের বসতি গড়ে উঠেছে। তাই প্রতিদিনই তাদের সব কর্মযজ্ঞ হয় রেললাইনের ওপর। তবে এর কারণে প্রায়ই ট্রেনে কাটা পড়ছে মানুষ, ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। পুরোনো জংশন, খুলনা, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
বোরো ধানের চারা রোপণের জন্য জমিতে মই দিচ্ছেন দুই ভাই। বানছড়া এলাকা, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
১৬ / ১৬
সিলেটেও বাড়ছে করোনা সংক্রমণ। অনেকেই স্বাস্থ্যবিধি পুরোপুরি মানছেন না। ওএমএস–এর চাল-আটা কেনার জন্য লাইনে দাঁড়ানো ক্রেতাদের অনেকের মুখে মাস্ক থাকলেও নেই শারীরিক দূরত্ব। সুরমা পয়েন্ট এলাকা, সিলেট, ২৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ