বিলে নতুন পানি বাড়তে শুরু করেছে। সেই হাঁটুজলে নেমে মাছ ধরছেন এক জেলে। ছবিটি বৃহস্পতিবার পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২ / ২০
রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার সড়ক বিভাজকে এখনো রয়েছে মরা গাছগুলো। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সাজিদ হোসেন
৩ / ২০
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর রাজপথে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সড়কের মাঝখানে দেওয়া হয়েছে অস্থায়ী বেষ্টনী। এর ফলে ট্রাফিক সিগনালের আগেই চালকেরা যানবাহনের গতি কমাতে বাধ্য হচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার বাংলামোটর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৪ / ২০
আমন রোপণের জন্য চারা তুলছেন কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সদরের মাস্টারপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
টাইম ফুলের পাশে ঝরে পড়া বকুল। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বয়রা পূজাখোলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
পেখম মেলেছে ময়ূর। ছবিটি বুধবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৭ / ২০
জলহস্তীকে খাবার খাওয়াচ্ছেন এক কর্মী। ছবিটি বুধবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৮ / ২০
পাহাড়ধসের পর রাঙামাটির রূপনগর গ্রামের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন। এখন তাঁরা নিজ নিজ বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১০ / ২০
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বৃহস্পতিবার প্রখ্যাত সংগীতজ্ঞ ও সংগীত গবেষক সুধীন দাশের প্রতি শেষশ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ছবি: সাইফুল ইসলাম
১১ / ২০
ঈদের ছুটি শেষে চট্টগ্রাম নগরে দোকানপাট খুলতে শুরু করেছেন বিক্রেতারা। তবে ক্রেতার দেখা নেই। ছবিটি বৃহস্পতিবার দুপুরে নগরের নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১২ / ২০
আপনজনের সঙ্গে ঈদ পালন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ট্রেনযাত্রায় ট্রেনের ছাদে ঘুমিয়ে পড়েছেন কয়েকজন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ২০
ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সড়কে গাড়ির চাপ বাড়ায় বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন দেখা যায়। ছবি: এম রাশেদুল হক
১৪ / ২০
বাড়ির আঙিনার লেবু গাছে ধরেছে লেবু। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৫ / ২০
ঈদের ছুটি শেষে খুলেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের দোকানপাট। তবে আগের ব্যস্ত চিত্র এখনো ফিরে আসেনি। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: জুয়েল শীল
১৬ / ২০
পাট কাটা শুরু হয়েছে। পাট কেটে পাটকাঠিগুলো খালের পানিতে জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবিটি বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কেশবনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
বেলা শেষে নৌকা পাড়ে তুলছেন একজন। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
ঈদের ছুটি শেষ হয়েছে। কিন্তু রাজধানীতে এখনো ঈদের আমেজ রয়েছে। ঘোড়ার গাড়িতে করে অনেকে ঘুরে বেড়াচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
২০ / ২০
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজধানীতে ফিরছেন লোকজন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম